মিশরীয় জনগণের আন্দোলনের প্রেক্ষিতে বাঙালিদের স্বাধীনতা যুদ্ধ ব্যাখ্যা করো ।
উত্তর: মিশরের জনগণ যেমন জাতীয়তাবাদী নেতা জামাল আব্দুল নাসেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল, তেমনি বাঙালি জনগোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ১৯৪৭ সালে দেশবিভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানি জনগণ পশ্চিম পাকিস্তানি শাসকদের দ্বারা নানা অত্যাচার-নির্যাতনের শিকার হতে থাকে। এ প্রেক্ষিতে বায়ান্নর ভাষা আন্দোলন সংঘটিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালিদের ঐক্যবদ্ধ করেন। ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপনের মাধ্যমে তিনি বাঙালিদের চেতনাকে উদ্দীপ্ত করেন। যেমনটি মিশরের জনগণের ক্ষেত্রেও লক্ষণীয় । উদ্দীপকে উল্লিখিত জামাল আব্দুল নাসের ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হতে যেমন জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন, তেমনি বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও একই কাজটি করেন। ১৯৭০ সালের নির্বাচনে জয়ী হয়েও তিনি যখন সরকার গঠনে ব্যর্থ হন, তখন বাঙালিদের নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দেন । এ প্রেক্ষিতে ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে তিনি স্বাধীনতা যুদ্ধে জনগণকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তার আহ্বানের পরিপ্রেক্ষিতেই শুরু হয় মুক্তিযুদ্ধ। তাই বলা যায়, মিশরের জনগণের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে যোগদান এবং বাঙালির মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেক্ষিত একইসূত্রে গাথা।
HSC History 1st Paper Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
মিশরীয় জনগণের আন্দোলনের প্রেক্ষিতে বাঙালিদের স্বাধীনতা যুদ্ধ ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর