২৫ মার্চের কাল রাতের হত্যাকাণ্ডের বিবরণ দাও।
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে পাকিস্তানি সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। এ সময় হামলার শিকার হয় রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গভীর রাতে আক্রমণ পরিচালিত করে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। একইভাবে ২৫ মার্চ রাতে গণহত্যা চলে পুরান ঢাকার তাঁতীবাজার, শাঁখারী বাজার, কচুক্ষেত, মিরপুর, রায়ের বাজার, গণকটুলি, ধানমণ্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায়।
HSC History 1st Paper Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
২৫ মার্চের কাল রাতের হত্যাকাণ্ডের বিবরণ দাও।
উত্তর