আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? লেখ।
উত্তর: ১৯৬৮ সালে শেখ মুজিবর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়। সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে রাষ্ট্র পক্ষ যে মামলা দায়ের করে তাকেই আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে আখ্যায়িত করা হয়।
HSC History 1st Paper Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? লেখ।
উত্তর