স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা ছিল প্রশংসনীয়- ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর বহুমুখী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের অবদানকে গৌরবোজ্জ্বল করেছে। পুরুষের পাশাপাশি নারীরা লজ্জা, ভয় ত্যাগ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, পানি দিয়ে সহযোগিতা করে। আহত যন্ত্রণাকাতর মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে সেবাশুশ্রুষা দিয়ে সুস্থ করে তোলে। অনেক নারী পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধেও অংশগ্রহণ করে। এমন দুই জন নারীকে মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতার পর 'বীর প্রতীক' খেতাবে ভূষিত করা হয়েছে। তারা হলেন- তারামন বিবি এবং ডাক্তার সিতারা বেগম। দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সম্ভ্রম হারানোর শিকার হয়েছে এদেশের প্রায় তিন লাখ নারী।
HSC History 1st Paper Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা ছিল প্রশংসনীয়- ব্যাখ্যা কর।
উত্তর