“বাঙালির প্রতিরোধের গল্প শুধু গল্পই নয়, এটি ছিল মুক্তিযুদ্ধের সূচনা”– বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের "বাঙালির প্রতিরোধের গল্প শুধু গল্পই নয়, এটি ছিল মুক্তিযুদ্ধের সূচনা।" ১৯৭১ সালের ২৫ মার্চ নিরস্ত্র জনগণের ওপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালালে বাঙালি ছাত্র, জনতা, পুলিশ, ইপিআর সাহসিকতার সাথে তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বিনা প্রতিরোধে পাকিস্তানি সেনাবাহিনীকে বাঙালিরা ছাড় দেয়নি। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে বঁহু মুক্তিযোদ্ধা বিভিন্ন রণাঙ্গনে শহিদ হন। এ যুদ্ধে মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। সাধারণ মানুষ বাঁশ, দা, কুড়াল ও রাইফেল নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এপ্রিলে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক-বেসামরিক কর্মকর্তাদের নিয়ে মুক্তিবাহিনী গড়ে ওঠে। সারা দেশকে ১১টি সেক্টর ও ৬৪টি সাবসেক্টরে ভাগ করা হয়। ২১ নভেম্বর ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হলে ডিসেম্বরের শেষ নাগাদ পাক বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যৌথবাহিনীর কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট ৯৩ হাজার পাকবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালির বিজয় নিশ্চিত হয়। সুতরাং উদ্দীপকের বাঙালির প্রতিরোধ আন্দোলন যে নিছক গল্প নয়, বরং মুক্তিযুদ্ধের সূচনা তা নিশ্চিতভাবে বলা যায়।
HSC History 1st Paper Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
“বাঙালির প্রতিরোধের গল্প শুধু গল্পই নয়, এটি ছিল মুক্তিযুদ্ধের সূচনা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর