উদ্দীপকে তোমার পঠিত বিষয়ের যে সরকারের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার গঠন কাঠামো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে আমার পঠিত বিষয়ের মুজিবনগর সরকারের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননের নামকরণ করা হয় মুজিবনগর। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনের লক্ষ্যে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল 'মুজিবনগর সরকার' গঠন করা হয়। ওই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ।' মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামো ছিল নিম্নরূপ : ১. রাষ্ট্রপতি: শেখ মুজিবুর রহমান ২. উপ-রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম ৩. প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ ৪. অর্থমন্ত্রী : এম. মনসুর আলী ৫. স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী: এ. এইচ.এম. কামারুজ্জামান ৬. পররাষ্ট্র ও আইনমন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ
HSC History 1st Paper Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
উদ্দীপকে তোমার পঠিত বিষয়ের যে সরকারের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার গঠন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর