প্রবাসী সরকার বলতে কী বোঝায়?
উত্তর: মুক্তিযুদ্ধে বিদেশি রাষ্ট্রসমূহের সমর্থন, সাহায্য-সহযোগিতা লাভ এবং মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করা হয়। ২৫ মার্চ কালরাতে পাকহানাদার বাহিনী ও তার দোসররা বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ ও অমানুষিক নির্যাতন চালায়। এ নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার মানুষ ভারতে আশ্রয় নেয়। এদের অন্ন, বস্ত্র ও বাসস্থানের জন্য বাঙালি নেতৃবৃন্দকে ভারত সরকারের দ্বারস্থ হতে হয়। এছাড়া মুক্তিযুদ্ধ পরিচালনা ও একে গতিময় করার জন্য নেতৃবৃন্দকে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সাহায্যের আবেদন করতে হয়। এসব কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করা হয়।
HSC History 1st Paper Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
প্রবাসী সরকার বলতে কী বোঝায়?
উত্তর