উদ্দীপকের ঘোষণাপত্রের অনুরূপ তোমার পাঠ্যবইয়ের কোন ঘোষণাপত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘোষণাপত্রের অনুরূপ আমার পাঠ্যবইয়ের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাদৃশ্য রয়েছে। পাকিস্তানি স্বৈরাচারী শাসকগোষ্ঠী দীর্ঘ ২৪ বছর বাঙালিদের ওপর কর্তৃত্ব কায়েম করে শাসনকার্য পরিচালনা করে। এসময় শাসকগোষ্ঠী বাঙালিদের ওপর নানা বৈষম্য, জুলুম ও অত্যাচার চালায়। কিন্তু বীর বাঙালি পাকিস্তানিদের এ অত্যাচারের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন গড়ে তোলে। বাঙালিদের এ আন্দোলন চিরতরে বন্ধ করে দিতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ইতিহাসের নিকৃষ্ট হত্যাকাণ্ড অপারেশন সার্চলাইট পরিচালনা করে। অপারেশন সার্চলাইটের পর বাংলাদেশে রাজনৈতিক সংকট ও নেতৃত্বশূন্য অবস্থা চলছিল। এমন পরিস্থিতিতে তৎকালীন মেজর জিয়াউর রহমান মৃত্যুর ঝুঁকি নিয়ে ২৬ মার্চ তারিখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দেন। এরপর তিনি ২৭ মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। তার এই ঘোষণা সর্বস্তরের মানুষের মাঝে প্রচন্ড আশা ও উদ্দীপনার সৃষ্টি করে। এরই পরিপ্রেক্ষিতে ১০ এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হলে সরকারের পক্ষ থেকে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণাপত্র জারি করা হয়। উদ্দীপকে ১৭৭৬ খ্রিষ্টাব্দের ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের কথা বলা হয়েছে। পৃথিবীর মাত্র দুটি দেশে ঘোষণা দিয়ে স্বাধীনতা লাভ করে যার একটি আমেরিকা ও অন্যটি বাংলাদেশ। তাই বলা যায়, উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের কথা বলা হয়েছে।
HSC History 1st Paper Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 6: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
উদ্দীপকের ঘোষণাপত্রের অনুরূপ তোমার পাঠ্যবইয়ের কোন ঘোষণাপত্রের সাদৃশ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর