বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ব্যাখ্যা করো।
উত্তর: পরাজয় নিশ্চিত জেনে আল-বদর ও রাজাকার বাহিনীর সহযোগিতায় পাকিস্তান 'সেনাবাহিনী ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী অপহরণ ও হত্যাকাণ্ড ঘটায়। যা বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত। বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঢাকার বুদ্ধিজীবীদের' শিয়ালবাড়ী ও মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমিতে এবং স্থানীয় পর্যায়ে আরও অনেক বধ্যভূমিতে তাদের লাশ পাওয়া যায়। মূলত বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই মুক্তিযুদ্ধের সময় অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।
HSC History 1st Paper Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব · সৃজনশীল
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ব্যাখ্যা করো।
উত্তর