'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' সম্পর্কে লেখো।
উত্তর: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন কার্যক্রম প্রচারের জন্য ব্যবহৃত একটি প্রচার মাধ্যম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তৎকালীন রেডিও পাকিস্তানের শিল্পী ও স্ক্রিপ্ট রাইটার বেলাল মোহাম্মদ তার কয়েকজন সহকর্মীকে নিয়ে চট্টগ্রামের কালুরঘাট ট্রান্সমিটার কেন্দ্রে যে অস্থায়ী সম্প্রচার কেন্দ্রটি স্থাপন করেন তা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে পরিচিত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, রণাঙ্গনের নানা ঘটনা দেশ ও জাতির সামনে তুলে ধরে। এভাবে সাধারণ মানুষকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করে ও মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়ে বিজয়ের পথ সুগম করে।
HSC History 1st Paper Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব · সৃজনশীল
'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' সম্পর্কে লেখো।
উত্তর