“শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহায্যের ক্ষেত্রেও দেশটির ভূমিকা" ছিল অগ্রগণ্য উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহায্যের ক্ষেত্রেও দেশটির অর্থাৎ ভারতের ভূমিকা ছিল অগ্রগণ্য- উক্তিটি যথার্থ। কেননা, ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে পাকসেনারা অতর্কিত বাংলাদেশি জাতির ওপর ঝাঁপিয়ে পড়লে বাংলার আপামর জনতা প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়। এসময় ভারত আমাদের প্রশিক্ষণ, অস্ত্র ও অন্যান্য দিক দিয়ে আন্তরিক সহযোগিতা প্রদান করে। শুধু তাই নয়, সামরিক সাহায্যের পাশাপাশি ভারত আমাদেরকে মানবিক সাহায্যও করে। মুক্তিযুদ্ধের প্রথমদিকে গড়ে প্রতিদিন ৬০ হাজার মানুষ শরণার্থী হতে শুরু করে ভারতে। জুন মাস নাগাদ প্রতিদিন এক লাখ করে মানুষ ভারতে শরণার্থী হতে থাকে। এভাবে ভারত প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয় ও ভরণপোষণ করে। বিখ্যাত সংগীতজ্ঞ পণ্ডিত রকি শঙ্কর 'Concert for Bangladesh [গণিত] এর আয়োজন করে ১০ লক্ষ ডলার শরণার্থী শিশুদের জন্য দান করেন। পশ্চিমবঙ্গের জনগণ 'বাংলাদেশ সেবা সংঘ' স্বাধীন বাংলা সংগ্রাম সহায়ক সমিতির মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ভারত সরকার কর্তৃক আরোপিত শরণার্থী কর তারা নির্দ্বিধায় প্রদান করে। অর্থনৈতিক দুর্বলতা থাকা সত্ত্বেও শরণার্থীদের প্রতি ভারতের আচরণ ছিল হৃদ্যতাপূর্ণ। অতএব, শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহায্যের ক্ষেত্রেও ভারতের ভূমিকা ছিল অগ্রগণ্য- উক্তিটি যথার্থ।
HSC History 1st Paper Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব · সৃজনশীল
“শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহায্যের ক্ষেত্রেও দেশটির ভূমিকা" …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর