'লন্ডন ছিল মুক্তিযুদ্ধের পক্ষে প্রধান প্রচার কেন্দ্র' – ব্যাখ্যা কর।
উত্তর: ১৯৭১ সালে বাংলাদেশিদের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম নির্যাতন, গণহত্যা, ভারতে আশ্রয় নেওয়া এক কোটি বাংলাদেশি শরণার্থীর করুণ অবস্থা, মুক্তিবাহিনী গঠন এবং মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিশ্ব জনমতকে জাগ্রত করে তুলতে ব্রিটেনের প্রচার মাধ্যমে বিশেষ করে বিবিসি এবং লন্ডন থেকে প্রকাশিত পত্রপত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লন্ডনে জন্মগ্রহণকারী বিখ্যাত সংগীত শিল্পী জর্জ হ্যারিসন নিউইয়র্ক শহরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডভিত্তিক গান পরিবেশন করেন। তাই লন্ডনকে প্রবাসী বাংলাদেশিদের মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গঠনের মূলকেন্দ্র বলা হয়।
HSC History 1st Paper Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব · সৃজনশীল
'লন্ডন ছিল মুক্তিযুদ্ধের পক্ষে প্রধান প্রচার কেন্দ্র' – ব্যাখ্যা কর।
উত্তর