কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে সংক্ষেপে বিশ্লেষণ কর।
উত্তর: কনসার্ট ফর বাংলাদেশ মুক্তিযুদ্ধে সমর্থনের জন্য ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে আয়োজিত একটি ঐতিহাসিক কনসার্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শরণার্থীদের সহায়তার জন্য এটি আয়োজিত হয়। ব্রিটিশ সংগীত শিল্পী জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল বিশ্বের প্রথম বড় ধরনের সেবামূলক কনসার্ট। এ কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ইউনিসেফ-এর মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের জন্য ব্যয় করা হয়।
HSC History 1st Paper Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব · সৃজনশীল
কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে সংক্ষেপে বিশ্লেষণ কর।
উত্তর