উক্ত কর্মকাণ্ডের ঐতিহাসিক গুরুত্ব তোমার পাঠ্যপুস্তকের আলোকে নিরূপণ কর।
উত্তর: উক্ত কর্মকাণ্ড অর্থাৎ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে শরণার্থী সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থাসমূহের কর্মকাণ্ডের ঐতিহাসিক গুরুত্ব ছিল অপরিসীম। কেননা, আন্তর্জাতিক পরিমণ্ডলে এসব সংগঠন ও সংস্থাসমূহের উদ্যোগে বাংলাদেশের মানবিক সংকট এবং স্বাধীনতা অর্জনে প্রচেষ্টার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এতে করে প্রত্যন্ত পর্যায় পর্যন্ত মানবিক আবেদন সৃষ্টি হয়, একইসাথে পাকিস্তানি বর্বরতার খবরটিও অধিক বিস্তৃতভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর ফলে কোমলমতি জনমানুষের চাপে প্রত্যেকটি দেশের সরকারের প্রতি বাংলাদেশকে সমর্থনের জন্য চাপ সৃষ্টি হয়। এক্ষেত্রে আশ্রিত শরণার্থীদের ভরণ-পোষণের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকাও ছিল প্রশংসনীয়। শ্রীমতী ইন্দিরা গান্ধী এক্ষেত্রে তার শরণার্থী সমস্যাটিকে জাতিসংঘে একটি মানবিক বিপর্যয়সংক্রান্ত সমস্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। যার ফলে, মানবিক বিপর্যয় রোধকল্পে জাতিসংঘের দুটি মিশন কাজ শুরু করে। একটি ভারতের শরণার্থী শিবিরগুলোতে অন্যটি পূর্ব পাকিস্তানে। এর ফলে শরণার্থী শিবিরের মানবিক দুর্যোগ দূর হওয়ার পাশাপাশি স্বাধীনতা অর্জনের পথও প্রশস্ত হয়। সুতরাং বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে বিভিন্ন দেশ ও সংস্থার শরণার্থী সহযোগিতার পদক্ষেপটির ঐতিহাসিক গুরুত্ব যে অপরিসীম তা নিঃসন্দেহে বলা যায়।
HSC History 1st Paper Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব · সৃজনশীল
উক্ত কর্মকাণ্ডের ঐতিহাসিক গুরুত্ব তোমার পাঠ্যপুস্তকের আলোকে নিরূপণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর