উদ্দীপকের শরণার্থীর ন্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শরণার্থীর ন্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতে শরণার্থী আশ্রয় নেওয়ার ঘটনার মিল রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার শরণার্থীদের আশ্রয়, অন্ন, বস্ত্র, চিকিৎসাসহ নানা রকম সহযোগিতা করেছিল। শরণার্থীদের আশ্রয়ের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের হালকা অস্ত্র দিয়ে ট্রেনিং প্রদান, কলকাতায় প্রবাসী সরকার গঠনে সহায়তা প্রদান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনে ভারত সরকারের উদ্যোগ ও সহযোগিতা, ছিল বর্ণনাতীত। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে আসে। প্রায় ১ কোটি শরণার্থীর সাহায্যের জন্য ভারত নিজস্ব তহবিল থেকে অনেক অর্থ ব্যয় করে। তাছাড়া মুক্তিযুদ্ধের শেষ দিকে ভারত সরাসরি সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমাদের স্বাধীনতা অর্জনকে সহজ করে তোলে। ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। উদ্দীপকে মিয়ানমারে সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে মুসলিম নির্যাতন চলে। সে দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতনের ফলে প্রাণ বাঁচানোর জন্য দলে দলে রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। তদ্রুপ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ১ কোটি বাঙালি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। অর্থাৎ উদ্দীপকের শরণার্থীর ন্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতে শরণার্থী আশ্রয় নেওয়ার ঘটনার মিল বিদ্যমান।
HSC History 1st Paper Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব · সৃজনশীল
উদ্দীপকের শরণার্থীর ন্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন ঘটনার মিল রয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর