শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার তাৎপর্য লিখো ।

উত্তর: উদ্দীপকের ঘটে যাওয়া ঘটনা অর্থাৎ মীর কাশিমের বাংলার সিংহাসনে আরোহণ উপমহাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা। মীরজাফরকে সিংহাসনচ্যুত করে ইংরেজরা তার জামাতা মীর কাশিমকে বাংলার সিংহাসনে বসান। মীর কাশিম ছিলেন রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী এবং সুদক্ষ শাসক। তিনি বুঝতে পেরেছিলেন, মীরজাফরের পতনের মূলে ছিল তার আর্থিক দুরবস্থা, সামরিক দুর্বলতা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থলোলুপতা। তাই তিনি আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে এমন কিছু ব্যবস্থা গ্রহণ করেন যাতে ইংরেজদের ওপর নির্ভরশীলতা কমিয়ে বাংলার স্বার্থরক্ষা করতে পারেন। কিন্তু স্বার্থবাদী ইংরেজদের মনে এসব উদ্যোগ সন্দেহের উদ্রেক করলে মীর কাশিমের সাথে তাদের দ্বন্দ্ব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতেই বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। উপমহাদেশে ব্রিটিশ শক্তির প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধিতে বক্সারের যুদ্ধ গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বক্সারের যুদ্ধ ছিল বাংলার স্বাধীনতা রক্ষার শেষ প্রচেষ্টা। মীর কাশিম অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাটের সহযোগিতায় একটি ত্রিপক্ষীয় মৈত্রী জোট গঠন করে ১৭৬৪ খ্রিষ্টাব্দের ২২ অক্টোবর ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বক্সারে মিলিত হন। নবাব বক্সারের যুদ্ধে ইংরেজদের নিকট শোচনীয়ভাবে পরাজিত হন। এর ফলে ইংরেজরা এদেশের শাসনক্ষমতা হস্তগত করে । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলার মসনদে মীর কাশিমের আরোহণের ঘটনা ছিল তাৎপর্যপূর্ণ।

HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল

উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার তাৎপর্য লিখো ।

উদ্দীপক

লোকমান রসূলপুর গ্রামের মেম্বার হয়েই বুঝতে পারেন তিনি আসলে প্রকৃত জনপ্রতিনিধি নন। তিনি রাজনৈতিক নেতাদের হাতের পুতুল। এ অসহনীয় অবস্থায় থেকে মুক্তিলাভের জন্য তাহেরপুরের মেম্বারের সাথে গোপনে পরামর্শ করে করণীয় ঠিক করেন। কিন্তু চতুর রাজনৈতিক নেতৃবৃন্দ এটি বুঝতে পেরে লোকমানকে পদচ্যুত করে তার বোন জামাই শিমুলকে রসূলপুর গ্রামের মেম্বার পদে বসান ।

উত্তর

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

দ্বৈতশাসন বলতে বাংলায় রবার্ট ক্লাইভের উদ্যোগে ইংরেজ কোম্পানি ও দেশীয় নবাবের সমন্বয়ে প্রবর্তিত শাসনব্যবস্থাকে বোঝায় । দ্বৈতশাসন ব্যবস্থায় দেশীয় নবাবের হাতে বিচার ও শাসন বিভাগের দায়িত্ব থাকে। অন্যদিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর রাজস্ব এবং দেশরক্ষার দায়িত্ব ন্যস্ত হয়। ক্লাইভের এ শাসন নীতির উদ্দেশ্য ছিল এদেশের আর্থিক ক্ষমতা নিজেদের কব্জায় নেওয়া ও দেশীয় শাসকবর্গের বিরুদ্ধে জনসাধারণকে বিক্ষুব্ধ করে তোলা। বলা হয়, দ্বৈত শাসনব্যবস্থায় বাংলার নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন ক্ষমতা ।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যপুস্তকের মীরজাফরের সিংহাসনচ্যুত হওয়া এবং তার জামাতা মীর কাশিমের বাংলার সিংহাসনে আরোহণের ঘটনা সাদৃশ্যপূর্ণ ৷ পলাশীর যুদ্ধে সিরাজ-উদ-দৌলার পতনের পরে মীরজাফর বাংলার মসনদে বসেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক দেড় কোটি টাকা প্রদান করতে তিনি বাধ্য ছিলেন। একমাত্র ক্লাইভকে সন্তুষ্ট করে পঁচিশ লক্ষ টাকা প্রদান করে মীরজাফর কোম্পানির অন্যান্য চাহিদা পূরণ করতে গিয়ে বর্ধমান, নদীয়া এবং হুগলী পরগনার রাজস্ব তাদের দান করতে হয়। ফলে বাংলার রাজকোষের সমুদয় অর্থ কোম্পানিকে প্রদান করে তিনি কপর্দকশূন্য হয়ে পড়েন। একসময় মীরজাফর উপলব্ধি করতে পারেন তিনি নামমাত্র নবাব হয়ে ক্ষমতায় আসীন বটে, কিন্তু প্রকৃত ক্ষমতা ভোগ করতে থাকে ইংরেজ বণিকরা ফলে ইংরেজদের প্রতি বিরক্ত হয়ে মীরজাফর তাদের বাংলা থেকে বিতাড়নের চেষ্টায় ওলদাজদের সাহায্য কামনা করেন। মীরজাফরের ষড়যন্ত্র ও অকর্মণ্যতা ইংরেজদের কাছে স্পষ্ট হয়ে উঠলে অর্থ প্রদানের অক্ষমতা হেতু ইংরেজরা মীর জাফরকে সিংহাসনচ্যুত করে তার জামাতা মীর কাশিমকে বাংলার সিংহাসনে বসায়। উদ্দীপকে লোকমান রসূলপুর গ্রামের মেম্বার হয়েই বুঝতে পারে তিনি আসলে প্রকৃত জনপ্রতিনিধি নন। তিনি রাজনৈতিক নেতাদের হাতের পুতুল। এ অসহনীয় অবস্থা থেকে মুক্তিলাভের জন্য তাহেরপুরের মেম্বারের সাথে গোপনে পরামর্শ করে করণীয় ঠিক করেন। কিন্তু চতুর রাজনৈতিক নেতৃবৃন্দ এটি বুঝতে পেরে লোকমানকে পদচ্যুত করে তার বোন জামাই শিমুলকে রসূলপুর গ্রামের মেম্বার পদে বসান। উদ্দীপকের ঘটনার সাথে মীরজাফরের সিংহানচ্যুত হওয়া এবং তার জামাতা মীর কাশিমের বাংলার মসনদে আরোহণ সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের ঘটে যাওয়া ঘটনা অর্থাৎ মীর কাশিমের বাংলার সিংহাসনে আরোহণ উপমহাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা। মীরজাফরকে সিংহাসনচ্যুত করে ইংরেজরা তার জামাতা মীর কাশিমকে বাংলার সিংহাসনে বসান। মীর কাশিম ছিলেন রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী এবং সুদক্ষ শাসক। তিনি বুঝতে পেরেছিলেন, মীরজাফরের পতনের মূলে ছিল তার আর্থিক দুরবস্থা, সামরিক দুর্বলতা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থলোলুপতা। তাই তিনি আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে এমন কিছু ব্যবস্থা গ্রহণ করেন যাতে ইংরেজদের ওপর নির্ভরশীলতা কমিয়ে বাংলার স্বার্থরক্ষা করতে পারেন। কিন্তু স্বার্থবাদী ইংরেজদের মনে এসব উদ্যোগ সন্দেহের উদ্রেক করলে মীর কাশিমের সাথে তাদের দ্বন্দ্ব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতেই বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। উপমহাদেশে ব্রিটিশ শক্তির প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধিতে বক্সারের যুদ্ধ গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বক্সারের যুদ্ধ ছিল বাংলার স্বাধীনতা রক্ষার শেষ প্রচেষ্টা। মীর কাশিম অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাটের সহযোগিতায় একটি ত্রিপক্ষীয় মৈত্রী জোট গঠন করে ১৭৬৪ খ্রিষ্টাব্দের ২২ অক্টোবর ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বক্সারে মিলিত হন। নবাব বক্সারের যুদ্ধে ইংরেজদের নিকট শোচনীয়ভাবে পরাজিত হন। এর ফলে ইংরেজরা এদেশের শাসনক্ষমতা হস্তগত করে । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলার মসনদে মীর কাশিমের আরোহণের ঘটনা ছিল তাৎপর্যপূর্ণ।
HSCHistory 1st PaperChapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজা ফার্ডিনান্ড এর ষড়যন্ত্রের ফলে গ্রানাডার সুলতান আবুল হাসান সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর পুত্র আবু আব্দুল্লাহকে নামমাত্র সুলতান বানানো হয়। ফার্ডিনান্ড ও আবু আব্দুল্লাহর ষড়যন্ত্রের ফলে স্পেনে মুসলিম শাসনের চূড়ান্ত সমাপ্তি ঘটে।

Rajshahi · 2017

ক
কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?
খ
উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।
গ
উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রের সাথে জড়িত যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
ঘ
"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?

কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভিনদেশি বণিকরা যুদ্ধে জয়ী হয়ে ঔপনিবেশিক অঞ্চলে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে, তাতে অর্থসংশ্লিষ্ট বিষয় ও দেশরক্ষা ছাড়া তাদের অন্য কোনো দায়-দায়িত্ব ছিল না। এ অভিনব শাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য ছিল দেশীয় শাসকদের ক্ষমতাহীন করা। দায়িত্বহীনতার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এবং দেশময় অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়।

Dhaka · 2017

ক
কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?
খ
ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।

ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?

কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আলেকজান্ডার ৩২৭ খ্রি. পূর্বাব্দে ভারতে অভিযান চালান। এ অভিযান অনেক সহজ হয়ে যায় যখন তক্ষশিলার রাজা অন্তি আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজ ক্ষমতা রক্ষার আশায় অন্তি ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করেন।

Dhaka · 2017

ক
পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
খ
দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কাজের মিল খুঁজে পাও? ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রউপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে তোমার মতামত দাউদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারউদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কাজের মিল খুঁজেদ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।