উদ্দীপকের দুর্ভিক্ষের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দুর্ভিক্ষের মিল পাওয়া যায়- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দুর্ভিক্ষের সাথে আমার পাঠ্যবইয়ের ইংরেজ কোম্পানি আমলের মহা দুর্ভিক্ষ তথা ছিয়াত্তরের মন্বন্তরের সাথে মিল পাওয়া যায় ৷ ১৭৭০ খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলা ১১৭৬ সনে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। এ দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। এ সময় কোম্পানির দ্বৈত শাসন ও অনাবৃষ্টির কারণে কৃষকরা ফসল ফলাতে পারেনি। তাই দেখা দেয় প্রচণ্ড দুর্ভিক্ষ। অনুমান করা হয়, দুর্ভিক্ষে বাংলার প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ মৃত্যুর কোলে পতিত হয়। অথচ এ বছরেও ক্লাইভ রাজস্ব আদায়ে কোনো ছাড় দেয়নি। ফলে চরম শোষণ নির্যাতনে বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে। উদ্দীপকে চন্দ্রদ্বীপ ছিল প্রাচীন বাংলার একটি সমৃদ্ধিশালী রাজ্য । বিদেশিরা একসময় এ রাজ্যটি দখল করে প্রচুর পরিমাণে রাজস্ব সংগ্রহ করে। ফলে সমৃদ্ধ এ রাজ্যটি সম্পদশালী কৃষকরা নিঃস্ব হয়ে পড়ে। ঠিক এ সময় পরপর তিন বৎসর অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষে এক- তৃতীয়াংশ লোক মারা যায়। দুর্ভিক্ষ এমন এক পর্যায়ে পৌছায় যে, মানুষ মানুষের মাংস ভক্ষণ করতে দ্বিধা করেনি। এ অবস্থায় মানুষ একসময় তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়। তবু বিদেশিরা জোর করে তাদের রাজস্ব সংগ্রহ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের দুর্ভিক্ষের সাথে ইংরেজ কোম্পানি আমলে ১৭৭০ সালের মহাদুর্ভিক্ষের মিল পাওয়া যায়।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকের দুর্ভিক্ষের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দুর্ভিক্ষের মিল পা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর