অন্ধকূপ হত্যা কাহিনি কেন ইংরেজরা প্রচার করে?
উত্তর: ইংরেজদের ঔদ্ধত্য আচরণের পরিপ্রেক্ষিতে নবাব কলকাতা অভিযান পরিচালনা করলে কতিপয় ইংরেজ কর্মচারী ফোর্ট উইলিয়াম থেকে বন্দি হন। বন্দিদের মধ্যে হলওয়েল নামক একজনের বিবরণমতে জানা যায়, নবাব ১৪৬ জন ইংরেজ বন্দিকে ১৮ × ১৪ আয়তনবিশিষ্ট এক ক্ষুদ্র অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখেন। এ সময় প্রচণ্ড গরমে ১৪৬ জন বন্দির মধ্যে ১২৩ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। হলওয়েল কর্তৃক প্রচারিত এ কাহিনি অন্ধকূপ হত্যা হিসেবে বিখ্যাত। কিন্তু আধুনিক ঐতিহাসিকগণ অন্ধকূপ হত্যাকাণ্ডের কোনো সত্যতা খুঁজে পাননি। নবাব সিরাজদ্দৌলাকে নির্দয়, উদ্ধত ও স্বেচ্ছাচারী প্রতিপন্ন করতেই ইংরেজরা অন্ধকূপ হত্যা কাহিনি প্রচার করে।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
অন্ধকূপ হত্যা কাহিনি কেন ইংরেজরা প্রচার করে?
উত্তর