“দেশীয় ষড়যন্ত্রকারীদের বিশ্বাসঘাতকতাই ছিলো ব্রিটিশদের সাফল্যের অন্যতম কারণ।” তোমার মতামত দাও।
উত্তর: 'দেশীয় ষড়যন্ত্রকারীদের বিশ্বাসঘাতকতাই ছিল ব্রিটিশদের সাফল্যের অন্যতম কারণ'– উক্তিটি যথার্থ । ১৯৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীন নবাবী আমলের অবসান ঘটে। পরবর্তীতে এরই সূত্র ধরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় । পলাশীর যুদ্ধ নবাবের পরাজয়ের পেছনে অন্যতম কারণ ছিল নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা। নবাবের বিপক্ষে প্রসাদ ষড়যন্ত্রে মেতে উঠেছিল নবাবের বড় খালা ঘসেটি বেগম এবং তার খালাতো ভাই পুনিয়ার শাসক শওকত জং। এছাড়াও নবাবের প্রধান সেনাপতি মীল .জাফর আলী সিংহাসনের বিনিময়ে ইংরেজদের পৌনে দুই কোটি টাকা প্রদানের অঙ্গীকার করে ক্লাইভের সাথে জগৎশেঠ, রাজবল্লব, রায়দুর্লব, উমিচাঁদ প্রমুখ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় । প্রধান সেনাপতি মীরজাফর কুরআন শপথ করে নবাবের পক্ষে যুদ্ধ করার কথা বললেও যুদ্ধক্ষেত্রে তিনি ইংরেজদের পক্ষাবলম্বন করেন। যার ফলে নবাবের মূল বাহিনীই ইংরেজদের পক্ষে নতিস্বীকার করে। আর রায়দুর্লভের নেতৃত্বে একটি বাহিনীও ইংরেজদের পক্ষাবলম্বন করে । ফলে নবাবের সকল পরিকল্পনা ভূলুণ্ঠিত হয়। নবাবের একনিষ্ঠ ভক্ত মীরমদন ও মোহনলাল প্রাণপণ যুদ্ধ করেও নবাবের পরাজয়কে রোধ করতে পারেনি । এভাবে ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা হয়। তাই বলা যায়, দেশীয় ষড়যন্ত্রকারীদের বিশ্বাসঘাতকতাই ছিল ব্রিটিশদের সফলতার অন্যতম কারণ ।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
“দেশীয় ষড়যন্ত্রকারীদের বিশ্বাসঘাতকতাই ছিলো ব্রিটিশদের সাফল্যের অন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর