মীর কাশিমের সাথে ইংরেজদের বিরোধিতার কারণ কী ছিলো?
উত্তর: মীর কাশিম রাষ্ট্রশাসনে ইংরেজ প্রভাবমুক্ত স্বাধীন নবাবিতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা করেছিলো। কিন্তু মীর কাশিমের উদ্যোগসমূহ ইংরেজদের মনে সন্দেহের সৃষ্টি করে। ফলে তার সাথে ইংরেজদের দ্বন্দ্ব অবশ্যম্ভাবী হয়েওঠে। মীর কাশিম সিংহাসনে আরোহণ করেই উপলব্ধি করেন যে, শাসনব্যবস্থায় ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে না পারলে ভবিষ্যতে তারাই হবে এ দেশের ভাগ্য বিধাতা। তাই তিনি প্রকৃত নবাব হিসেবে দেশ শাসন করতে চেয়েছিলেন । এজন্য তিনি প্রশাসনিক ক্ষমতা নিজের হাতে নিয়ে ইংরেজদের ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নেন এবং দেশীয় ব্যবসায়ীদের স্বার্থে ও অর্থনীতির উন্নয়নে কর ও দস্তক ব্যবস্থার সংস্কারে চেষ্টা করে। এর ফলে ইংরেজরা তার বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়। ইংরেজ কোম্পানির সাম্রাজ্য স্থাপনের ইচ্ছার বিপরীতে মীর কাশিমের স্বাধীন নবাবি প্রতিষ্ঠার প্রচেষ্টাই তার ও ইংরেজদের মধ্যে বিরোধিতার কারণ।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
মীর কাশিমের সাথে ইংরেজদের বিরোধিতার কারণ কী ছিলো?
উত্তর