উক্ত যুদ্ধের ফলাফল কি হয়েছিল? বিশ্লেষণ কর
উত্তর: উক্ত যুদ্ধ তথা পলাশী যুদ্ধের ফলাফল নিম্নে বিশ্লেষণ করা হলো : ভারতবর্ষে ইউরোপীয়দের বাণিজ্যের জন্য আসার কারনে বিভিন্ন সময় জনগণের স্বাধীনতা বিপন্ন হয়। এরই ধারাবাহিকতায় ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার আপনজন এবং ইংরেজিদের কূটচাল এর কাছে যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলায় পরাজয় ঘটে। যার মাধ্যমে পরোক্ষভাবে ক্ষমতা ইংরেজদের কাছে চলে যায়। আর এরই মধ্যে দিয়ে ইংরেজরা বণিক মানদণ্ড থেকে স্থলাভিষিক্ত হয়ে শাসক রাজদণ্ডে অভিষিক্ত হয়। এছাড়াও তারা দ্বৈত শাসনের উদ্ভব ঘটায়, যেখানে মীরজাফর মসনদে বসা থাকলেও প্রকৃত ক্ষমতার অধিকারী ছিল ইংরেজরাই। এছাড়াও তারা এই সময়ে ভারতবর্ষে একচেটিয়া ভাবে বাণিজ্যের অধিকার পায়। যার ফলে ফরাসিরা একটা সময় পর সমূলে উৎপাটিত হয়। এছাড়াও এই সুযোগে তারা ব্যাপক হারে সম্পদ তাদের দেশে পাচার করতে থাকে। পাশাপাশি বিভিন্ন কার্যক্রমে ব্রিটিশ সেনাবাহিনীকে বাধ্যতামূলক করে তারা বাংলার রাজনীতিতে স্থায়ী হস্তক্ষেপে সুযোগ তৈরি করে। তাই বলা যায়, পলাশী যুদ্ধের মধ্য দিয়ে ইংরেজ শাসনের ভিত্তি রচনা হয়।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উক্ত যুদ্ধের ফলাফল কি হয়েছিল? বিশ্লেষণ কর
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর