শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের করিম শাহের যেভাবে পতন হয় তোমার পাঠ্যবইয়ের নবাবের পতন কি একইভাবে হয়েছিল? বিশ্লেষণ কর।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের করিম শাহের যেভাবে পতন হয়, আমার পাঠ্যবইয়ের নবাব সিরাজউদ্দৌলার পতন একইভাবে হয়েছিল। কেননা, উদ্দীপকের শাসকের পতনের সাথে নবাব সিরাজউদ্দৌলার পতন নিম্নোক্ত দিক থেকে সাদৃশ্য রয়েছে : প্রথমত, মীরজাফর ও তার সহযোগীদের বিশ্বাসঘাতকতাই ছিল নবাবের পরাজয়ের প্রধান কারণ। প্রধান সেনাপতি হিসেবে বিজয়ের মুহূর্তে তিনি নবাবকে ভুল পরামর্শ দেন ও যুদ্ধক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করেন। দ্বিতীয়ত, নবাবের রাজনৈতিক অদূরদর্শিতা ও বিচক্ষণতার অভাব এবং মাতামহের অত্যধিক স্নেহপ্রাচুর্যের মধ্যে লালিত-পালিত হওয়ায় সিরাজের চরিত্রে কঠোরতা ও দৃঢ়তার অভাব ছিল। ফলে সংকট মুহুর্তে তিনি দিশেহারা হয়ে পড়েন এবং ষড়যন্ত্রের খবর পাওয়া সত্ত্বেও দুর্বলতার কারণে তিনি কারও বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সাহসী হননি। তৃতীয়ত, পলাশীর যুদ্ধক্ষেত্রে সুনিশ্চিত বিজয়কে উপেক্ষা করে নবাবের যুদ্ধ বিরতি ঘোষণা করা তাঁর সমরনীতির অপরিপক্বতার ও পরনির্ভরশীলতার পরিচয় বহন করে, যা তাঁর পতনকে ত্বরান্বিত করেছিল। চতুর্থত, ফরাসিরা তার বিরুদ্ধে ইংরেজদের ষড়যন্ত্র সম্পর্কে তাঁকে হুঁশিয়ার করে দেওয়ার পরেও তিনি তাতে কর্ণপাত করেননি। নবাব আলিবর্দী খানও মৃত্যুর আগে সিরাজকে ইংরেজদের শক্তি বৃদ্ধি সম্পর্কে সতর্ক করে যান। মূলত নবাবের মধ্যে চারিত্রিক দৃঢ়তার অভাব দেখা দিয়েছিল। পঞ্চমত, নিজ স্বার্থসিদ্ধির জন্য জাতীয় স্বার্থকে বিসর্জন দিতে কর্মচারী, সভাসদ, সেনাপতি, ব্যবসায়ী, ধনকুবের ও সৈন্যরা দ্বিধাবোধ করেনি। ষষ্ঠত; রবার্ট ক্লাইভ সূক্ষ্ম কূটনীতি, উন্নত রণকৌশল এবং রণসম্ভারে নবাব অপেক্ষা অনেক বেশি পারদর্শী ছিলেন। ফলে ক্লাইভের নিকট নবাব সিরাজউদ্দৌলার পরাজয় নিশ্চিত ছিল। পরিশেষে বলা যায়, উদ্দীপকের করিম শাহের পতনের মতো পাঠ্যবইয়ের নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল।

HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল

উদ্দীপকের করিম শাহের যেভাবে পতন হয় তোমার পাঠ্যবইয়ের নবাবের পতন কি…

উদ্দীপক

'ক' রাজ্যের শাসকের জামাতা অল্প বয়সে মারা গেলে তার নাবালক পুত্র করিম শাহ মাতামহের আদরে পালিত হয়। মাতামহ মারা যাওয়ার পর করিম শাহ শাসনভার গ্রহণ করেন। ফলে তাঁর আত্মীয়স্বজন, কর্মচারীরা ষড়যন্ত্র শুরু করে। তিনি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। যার ফলে ষড়যন্ত্রকারীরা সফল হয়, তিনি পরাস্ত ও নিহত হন।

Dhaka · 2018

উত্তর

ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো- ডা-গামা ৷

উত্তর

ভারতবর্ষের সাথে প্রাচীনকাল থেকেই ইউরোপীয়দের জল ও স্থলপথে ব্যবসায় বাণিজ্যের যোগাযোগ ছিল। মূলত ভারতবর্ষে বাণিজ্যিক সুবিধা, সমৃদ্ধ কৃষি ব্যবস্থা সর্বোপরি প্রাকৃতিক সম্পদ ও ঐশ্বর্যে পূরিপূর্ণতার কারণে ইউরোপীয়রা এখানে আগমন করে। ইউরোপীয় দেশসমূহে শিল্প বিপ্লবপ্রসূত পুঁজিবাদের বিকাশ ও নতুন বাজার অনুসন্ধান পরোক্ষভাবে ভারতে ইউরোপীয়দের আগমন ঘটায়। ইউরোপীয়রা ভারতে প্রথম ব্যবসায়ীকার্য সম্পন্ন করলেও ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতা দখল করে ঔপনিবেশিক শাসন শুরু করে।

উত্তর

উদ্দীপকের করিম শাহের চরিত্রের সাথে আমার পাঠ্যবইয়ের শাসক নবাব সিরাজউদ্দৌলার মিল রয়েছে। ১৭৩৩ খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মির্জা মুহম্মদ হাসিম জয়নুদ্দীন খান। ১৭৫৬ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে নবাব আলিবর্দী খানের মৃত্যুর পর মাত্র ২২ বছর বয়সে সিরাজউদ্দৌলা মুর্শিবাদের মসনদে বসেন। মসনদে আসীন হওয়ার পর থেকেই সিরাজ নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। কেননা তাঁর সিংহাসনে আরোহণকে আলিবর্দী খানের অপর দুই কন্যা সহজে মেনে নিতে পারেনি। তাই বিশেষ করে তাঁর বড় খালা ঘসেটি বেগম সিরাজের এক খালাতো ভাই শওকত জঙ্গকে মসনদে বসানোর জন্য ষড়যন্ত্র শুরু করেন। এতে ইন্ধন যোগায় ঘসেটি বেগমের দেওয়ান রাজা রাজবল্লভ। অন্যদিকে নবাবের প্রধান সেনাপতি ও বখশী মীর জাফরের ভূমিকাও ছিল কুচক্রীর। এদের প্ররোচনা ও সমর্থনে উৎসাহিত হয়ে পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জঙ্গ সিরাজের প্রতি অবাধ্যতা প্রদর্শন করেন এবং তাঁর আনুগত্য মেনে নিতে অস্বীকার করেন। সিরাজদ্দৌলা মসনদে আরোহণ করার পর পরই উপলব্ধি করেন, ঘরের শত্রুকে দমন করতে না পারলে তাঁর মসনদ নিষ্কণ্টক হবে না। কিন্তু তারপর তিনি শত্রুকে দমন করতে পারেননি। কারণ ছোটবেলা থেকেই অত্যধিক স্নেহে পালিত সিরাজের চারিত্রিক দৃঢ়তার অভাব ছিল। ফলে তিনি পরাস্ত ও নিহত হন ষড়যন্ত্রকারীরা সফল হয়।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের করিম শাহের যেভাবে পতন হয়, আমার পাঠ্যবইয়ের নবাব সিরাজউদ্দৌলার পতন একইভাবে হয়েছিল। কেননা, উদ্দীপকের শাসকের পতনের সাথে নবাব সিরাজউদ্দৌলার পতন নিম্নোক্ত দিক থেকে সাদৃশ্য রয়েছে : প্রথমত, মীরজাফর ও তার সহযোগীদের বিশ্বাসঘাতকতাই ছিল নবাবের পরাজয়ের প্রধান কারণ। প্রধান সেনাপতি হিসেবে বিজয়ের মুহূর্তে তিনি নবাবকে ভুল পরামর্শ দেন ও যুদ্ধক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করেন। দ্বিতীয়ত, নবাবের রাজনৈতিক অদূরদর্শিতা ও বিচক্ষণতার অভাব এবং মাতামহের অত্যধিক স্নেহপ্রাচুর্যের মধ্যে লালিত-পালিত হওয়ায় সিরাজের চরিত্রে কঠোরতা ও দৃঢ়তার অভাব ছিল। ফলে সংকট মুহুর্তে তিনি দিশেহারা হয়ে পড়েন এবং ষড়যন্ত্রের খবর পাওয়া সত্ত্বেও দুর্বলতার কারণে তিনি কারও বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সাহসী হননি। তৃতীয়ত, পলাশীর যুদ্ধক্ষেত্রে সুনিশ্চিত বিজয়কে উপেক্ষা করে নবাবের যুদ্ধ বিরতি ঘোষণা করা তাঁর সমরনীতির অপরিপক্বতার ও পরনির্ভরশীলতার পরিচয় বহন করে, যা তাঁর পতনকে ত্বরান্বিত করেছিল। চতুর্থত, ফরাসিরা তার বিরুদ্ধে ইংরেজদের ষড়যন্ত্র সম্পর্কে তাঁকে হুঁশিয়ার করে দেওয়ার পরেও তিনি তাতে কর্ণপাত করেননি। নবাব আলিবর্দী খানও মৃত্যুর আগে সিরাজকে ইংরেজদের শক্তি বৃদ্ধি সম্পর্কে সতর্ক করে যান। মূলত নবাবের মধ্যে চারিত্রিক দৃঢ়তার অভাব দেখা দিয়েছিল। পঞ্চমত, নিজ স্বার্থসিদ্ধির জন্য জাতীয় স্বার্থকে বিসর্জন দিতে কর্মচারী, সভাসদ, সেনাপতি, ব্যবসায়ী, ধনকুবের ও সৈন্যরা দ্বিধাবোধ করেনি। ষষ্ঠত; রবার্ট ক্লাইভ সূক্ষ্ম কূটনীতি, উন্নত রণকৌশল এবং রণসম্ভারে নবাব অপেক্ষা অনেক বেশি পারদর্শী ছিলেন। ফলে ক্লাইভের নিকট নবাব সিরাজউদ্দৌলার পরাজয় নিশ্চিত ছিল। পরিশেষে বলা যায়, উদ্দীপকের করিম শাহের পতনের মতো পাঠ্যবইয়ের নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল।
HSCHistory 1st PaperChapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজা ফার্ডিনান্ড এর ষড়যন্ত্রের ফলে গ্রানাডার সুলতান আবুল হাসান সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর পুত্র আবু আব্দুল্লাহকে নামমাত্র সুলতান বানানো হয়। ফার্ডিনান্ড ও আবু আব্দুল্লাহর ষড়যন্ত্রের ফলে স্পেনে মুসলিম শাসনের চূড়ান্ত সমাপ্তি ঘটে।

Rajshahi · 2017

ক
কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?
খ
উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।
গ
উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রের সাথে জড়িত যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
ঘ
"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?

কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভিনদেশি বণিকরা যুদ্ধে জয়ী হয়ে ঔপনিবেশিক অঞ্চলে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে, তাতে অর্থসংশ্লিষ্ট বিষয় ও দেশরক্ষা ছাড়া তাদের অন্য কোনো দায়-দায়িত্ব ছিল না। এ অভিনব শাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য ছিল দেশীয় শাসকদের ক্ষমতাহীন করা। দায়িত্বহীনতার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এবং দেশময় অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়।

Dhaka · 2017

ক
কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?
খ
ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।

ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?

কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আলেকজান্ডার ৩২৭ খ্রি. পূর্বাব্দে ভারতে অভিযান চালান। এ অভিযান অনেক সহজ হয়ে যায় যখন তক্ষশিলার রাজা অন্তি আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজ ক্ষমতা রক্ষার আশায় অন্তি ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করেন।

Dhaka · 2017

ক
পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
খ
দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কাজের মিল খুঁজে পাও? ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রউপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে তোমার মতামত দাউদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারউদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কাজের মিল খুঁজেদ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।