উদ্দীপকের নাবিক ক্রিস্টোফার কলম্বাসের সাথে পর্তুগিজ কোন নাবিকের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নাবিক ক্রিস্টোফার কলম্বাসের সাথে পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামার মিল রয়েছে। ১৪৮৭ খ্রিষ্টাব্দে পর্তুগিজ নাবিক বারথলোমিউ দিয়াজ আফ্রিকা মহাদেশের দক্ষিণ সীমায় উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে এসেছিলেন এর কয়েক বছর পর ১৪৯৮ খ্রিষ্টাব্দের ২০ মে ওই পথ ধরে ভাস্কো-ডা-গামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেন। এভাবে পাশ্চাত্য/ইউরোপ থেকে ভারতবর্ষে আসার এক নতুন জলপথ আবিষ্কার হয়। ভাস্কো-ডা-গামার জলপথ আবিষ্কারের পর পর্তুগাল থেকে পর্তুগিজ বণিকগণ ব্যবসার উদ্দেশ্যে ভারতবর্ষে আসতে শুরু করে। কিন্তু ব্যবসায়ের উদ্দেশ্যে এদেশে এলেও এখানে এসে তারা সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু জলপথ আবিষ্কারের সাথে সাথে ইউরোপীয় অন্যান্য বণিক সম্প্রদায়ও বিশেষত ইংরেজ, ওলন্দাজ বা ডাচ, ফরাসি প্রভৃতি দেশের বণিকগোষ্ঠীও ভারতবর্ষে ব্যবসায়িক কার্য সাধনে আসতে থাকে। এভাবে ভাস্কো-ডা-গামা উপমহাদেশে আসার জলপথ আবিষ্কার করার পর ভারতবর্ষের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করে। উদ্দীপকে দেখা যায়, ইতালির বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কারের ফলে পৃথিবীতে নতুন দিগন্ত উন্মোচিত হয়। এতদিন অজানা বিশাল ভূখণ্ড আমেরিকা মহাদেশের সঙ্গে ইউরোপীয়দের পরিচয় হয়। ঠিক একইভাবে পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা ইউরোপ থেকে ভারত উপমহাদেশে আসার জলপথ আবিষ্কার করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের নাবিক ক্রিস্টোফার কলম্বাসের সাথে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার মিল আছে।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকের নাবিক ক্রিস্টোফার কলম্বাসের সাথে পর্তুগিজ কোন নাবিকের মিল…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর