শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উক্ত অঞ্চলে অন্যান্য ঔপনিবেশিক শক্তির চেয়ে আধিপত্য বিস্তারকারী দেশটি ছিল অনেক বেশি সুসংগঠিত? মতামত দাও ৷

উত্তর: হ্যাঁ, আমি মনে করি ভারতবর্ষে অন্য ঔপনিবেশিক শক্তিগুলোর চেয়ে আধিপত্য বিস্তারকারী দেশটি অর্থাৎ ইংরেজরা ছিল অনেক বেশি সুসংগঠিত। ভারতীয় উপমহাদেশে ব্যবসা-বাণিজ্য করার উদ্দেশ্যে একের পর এক ইউরোপীয় জাতির আগমন ঘটে। যেমন— পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজ ইত্যাদি। কিন্তু কৌশল ও সামরিক শক্তিতে কেউ ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি। তারা একে একে ভারতবর্ষ ত্যাগে বাধ্য হয়েছিল। ইংরেজরা অত্যন্ত কৌশলী এবং সুসংগঠিত ছিল বলেই সবার ওপর আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিল। ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠার মূল সূত্র ছিল বাণিজ্য। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথের কাছ থেকে সনদ নিয়ে ভারত ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে (বর্তমান দক্ষিণ-পূর্ব এশিয়া) বাণিজ্য করতে আসে। ইংরেজ বণিকরা মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ভারতের পশ্চিম উপকূলীয় বন্দর সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি আদায় করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমে পূর্ব ভারতে হরিহরপুর, বালাসোর, পাটনা এবং কাশিমবাজারে বাণিজ্য কুঠি স্থাপন করে। তারা একসময় . পশ্চিমবাংলার কলকাতা, সুতানটি এবং গোবিন্দপুর গ্রামের জমিদারি লাভ করে যেখানে পরে মহানগর কলকাতা গড়ে ওঠে। ইংরেজরা প্রথমে বাণিজ্যকে কেন্দ্র করে ভারতে এলেও এক পর্যায়ে উচ্চাভিলাষী হয়ে রাজনৈতিক ক্ষমতা অর্জনে সচেষ্ট হয়। স্থানীয় শাসকদের অন্তর্কোন্দল ও সামরিক দুর্বলতার সুযোগ নিয়ে তারা নিজেদের শক্তি বৃদ্ধি করে এবং এক সময় ভারতে দখলদারিত্ব প্রতিষ্ঠা করে। পরিশেষে বলা যায়, ঔপনিবেশিক ইংরেজরা যেমন ছিল সুকৌশলী তেমনি ছিল সুসংগঠিত। আর এর বলেই তারা অন্য প্রতিদ্বন্দ্বীদের হটিয়ে ভারতে প্রাধান্য প্রতিষ্ঠা করতে পেরেছিল।

HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল

তুমি কি মনে কর, উক্ত অঞ্চলে অন্যান্য ঔপনিবেশিক শক্তির চেয়ে আধিপত্য…

উদ্দীপক

পৃথিবীর সর্বদক্ষিণের অ্যান্টার্কটিকা অঞ্চল এক সময় অনেকের অজানা ছিল। ১৭৭৩ খ্রিষ্টাব্দে জেমস্ কুক ও তার সহযোগী নাবিকগণ যখন অ্যান্টার্কটিকা সার্কেল অতিক্রম করছিলেন তখন দ্বীপটি তাদের নজরে পড়ে । এই সংবাদ অতি দ্রুতই সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর যথাক্রমে রুশ, ইংরেজ ও আমেরিকানরা এ অঞ্চলে প্রবেশ করে। এক পর্যায়ে ইংরেজরা অফুরন্ত প্রাকৃতিক সম্পদ ও খনিজ তেলের বিষয়ে গবেষণা করার জন্য অন্য দেশসমূহের বাধা উপেক্ষা করে মহাদেশটির দক্ষিণ মেরুর বিস্তীর্ণ অঞ্চলে একচ্ছত্র আধিপত্য স্থাপন করে।

Rajshahi · 2019

উত্তর

দিনেমাররা 'ডেনিশ ইস্ট ইন্ডিয়া' কোম্পানি গঠনের মাধ্যমে ভারতবর্ষে ব্যবসা শুরু করে।

উত্তর

পর্তুগিজদের পতনের অন্যতম প্রধান কারণ ভারতীয়দের জোরপূর্বক ধর্মান্তরকরণ। বাংলার নিম্ন শ্রেণির লোকের ওপর পর্তুগিজদের ব্যাপক প্রভাব ছিল । বাংলার স্থানীয় শাসকদের উদারতার সুযোগ নিয়ে একশ্রেণির পর্তুগিজ জোর করে স্থানীয়দের খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করত। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তারা বাণিজ্য কুঠি নির্মাণের পাশাপাশি বাংলাসহ ভারতের বিভিন্ন স্থানে মিশনারি কার্যক্রম শুরু করে। নিরীহ মানুষকে জোর করে ধর্মান্তরিত করা ও জলদস্যুতাসহ বিভিন্ন কারণে সুবাদার শায়েস্তা খান পর্তুগিজদের বাংলা অঞ্চল থেকে বিতাড়িত করেন।

উত্তর

উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ে বর্ণিত ঔপনিবেশিক শক্তি অর্থাৎ ভারতবর্ষে আসা ইউরোপীয় বাণিজ্যিক গোষ্ঠীগুলোর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতির মানুষের আগমন ঘটেছে। কেউ এসেছে হানাদাররূপে, আবার কেউ বণিক বেশে। ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা প্রথম ইউরোপীয় হিসেবে সমুদ্রপথে ভারতে আসার পর থেকে একের পর এক ইউরোপীয় জাতি এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসতে থাকে। এদের মধ্যে ছিল পর্তুগিজ, ওলন্দাজ, দিনেমার, ইংরেজ, ফরাসি ইত্যাদি। এদের উদ্দেশ্য মূলত ছিল বাণিজ্য বা সম্পদ আহরণ করা। ভারতীয় উপমহাদেশের ধনসম্পদের কথা জানতে পেরে ইউরোপীয় দেশের বণিকরা বাণিজ্যিক কোম্পানি গঠন করে একে একে এ অঞ্চলে আসে। এক সময় ভারতের সম্পদ করায়ত্ত এমনকি রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য ইউরোপীয় জাতিগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। নানা ঘাতপ্রতিঘাতের মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা জয়ী হয়। কালক্রমে তাদের বণিকের মানদণ্ড পরিণত হয় রাজদন্ডে। ভারতবর্ষ পরিণত হয় সুবিশাল ব্রিটিশ সাম্রাজ্যের অংশে। উদ্দীপকে বলা হয়েছে, ১৭৭৩ খ্রিষ্টাব্দে জেমস কুক ও তার সহযোগী নাবিকরা অ্যান্টার্কটিকা অঞ্চল আবিষ্কার করেন। এই সংবাদ সারাবিশ্বে ছড়িয়ে পড়লে রুশ, ইংরেজ ও আমেরিকানরা অর্থনৈতিক সুবিধার আশায় ঐ অঞ্চলে প্রবেশ করে। উদ্দীপকের এ ঘটনার সাথে ভারতবর্ষে ইউরোপীয় কোম্পানিসমূহের আগমনের মিল রয়েছে। ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করার পর থেকেই বিভিন্ন ঔপনিবেশিক শক্তি এ দেশে আসতে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবইয়ে বর্ণিত ঔপনিবেশিক শক্তি অর্থাৎ ভারতবর্ষে আসা ইউরোপীয় বণিকদের মিল রয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি ভারতবর্ষে অন্য ঔপনিবেশিক শক্তিগুলোর চেয়ে আধিপত্য বিস্তারকারী দেশটি অর্থাৎ ইংরেজরা ছিল অনেক বেশি সুসংগঠিত। ভারতীয় উপমহাদেশে ব্যবসা-বাণিজ্য করার উদ্দেশ্যে একের পর এক ইউরোপীয় জাতির আগমন ঘটে। যেমন— পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজ ইত্যাদি। কিন্তু কৌশল ও সামরিক শক্তিতে কেউ ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি। তারা একে একে ভারতবর্ষ ত্যাগে বাধ্য হয়েছিল। ইংরেজরা অত্যন্ত কৌশলী এবং সুসংগঠিত ছিল বলেই সবার ওপর আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিল। ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠার মূল সূত্র ছিল বাণিজ্য। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথের কাছ থেকে সনদ নিয়ে ভারত ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে (বর্তমান দক্ষিণ-পূর্ব এশিয়া) বাণিজ্য করতে আসে। ইংরেজ বণিকরা মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ভারতের পশ্চিম উপকূলীয় বন্দর সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি আদায় করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমে পূর্ব ভারতে হরিহরপুর, বালাসোর, পাটনা এবং কাশিমবাজারে বাণিজ্য কুঠি স্থাপন করে। তারা একসময় . পশ্চিমবাংলার কলকাতা, সুতানটি এবং গোবিন্দপুর গ্রামের জমিদারি লাভ করে যেখানে পরে মহানগর কলকাতা গড়ে ওঠে। ইংরেজরা প্রথমে বাণিজ্যকে কেন্দ্র করে ভারতে এলেও এক পর্যায়ে উচ্চাভিলাষী হয়ে রাজনৈতিক ক্ষমতা অর্জনে সচেষ্ট হয়। স্থানীয় শাসকদের অন্তর্কোন্দল ও সামরিক দুর্বলতার সুযোগ নিয়ে তারা নিজেদের শক্তি বৃদ্ধি করে এবং এক সময় ভারতে দখলদারিত্ব প্রতিষ্ঠা করে। পরিশেষে বলা যায়, ঔপনিবেশিক ইংরেজরা যেমন ছিল সুকৌশলী তেমনি ছিল সুসংগঠিত। আর এর বলেই তারা অন্য প্রতিদ্বন্দ্বীদের হটিয়ে ভারতে প্রাধান্য প্রতিষ্ঠা করতে পেরেছিল।
HSCHistory 1st PaperChapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজা ফার্ডিনান্ড এর ষড়যন্ত্রের ফলে গ্রানাডার সুলতান আবুল হাসান সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর পুত্র আবু আব্দুল্লাহকে নামমাত্র সুলতান বানানো হয়। ফার্ডিনান্ড ও আবু আব্দুল্লাহর ষড়যন্ত্রের ফলে স্পেনে মুসলিম শাসনের চূড়ান্ত সমাপ্তি ঘটে।

Rajshahi · 2017

ক
কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?
খ
উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।
গ
উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রের সাথে জড়িত যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
ঘ
"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?

কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভিনদেশি বণিকরা যুদ্ধে জয়ী হয়ে ঔপনিবেশিক অঞ্চলে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে, তাতে অর্থসংশ্লিষ্ট বিষয় ও দেশরক্ষা ছাড়া তাদের অন্য কোনো দায়-দায়িত্ব ছিল না। এ অভিনব শাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য ছিল দেশীয় শাসকদের ক্ষমতাহীন করা। দায়িত্বহীনতার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এবং দেশময় অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়।

Dhaka · 2017

ক
কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?
খ
ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।

ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?

কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আলেকজান্ডার ৩২৭ খ্রি. পূর্বাব্দে ভারতে অভিযান চালান। এ অভিযান অনেক সহজ হয়ে যায় যখন তক্ষশিলার রাজা অন্তি আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজ ক্ষমতা রক্ষার আশায় অন্তি ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করেন।

Dhaka · 2017

ক
পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
খ
দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কাজের মিল খুঁজে পাও? ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রউপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে তোমার মতামত দাউদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারউদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কাজের মিল খুঁজেদ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।