শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উক্ত শাসকের গৃহীত কর্মকাণ্ডই প্রতিপক্ষের মনে সন্দেহ ও অসন্তোষের জন্ম দেয়— মতামত দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি নবাব মীর কাশিমের গৃহীত কর্মকাণ্ডই প্রতিপক্ষ অর্থাৎ ইংরেজদের মনে সন্দেহ ও অসন্তোষের জন্ম দেয়। এরই চূড়ান্ত পরিণতি বক্সারের যুদ্ধ এবং নবাবের পতন। মীর কাশিম ছিলেন রাজনীতিতে দূরদর্শী এবং সুদক্ষ শাসক । এ কারণে তিনি বুঝতে পেরেছিলেন মীরজাফরের পতনের মূলে ছিল আর্থিক দুরবস্থা ও সামরিক দুর্বলতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থলোলুপতাও এজন্য দায়ী ছিল। মীর কাশিম সম্মানজনক উপায়ে ইংরেজদের প্রাপ্য মিটিয়ে আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে বাংলার স্বার্থ রক্ষা করতে চেয়েছিলেন। তিনি মীরজাফরের আমলের উচ্চপদস্থ কর্মচারীদের অবৈধ পন্থায় উপার্জিত অর্থ বলপূর্বক আদায় করেন; বহু অসৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পত্তি অর্থ বাজেয়াপ্ত করেন। ধনাঢ্য শেঠ পরিবারের কাছ থেকে বলপূর্বক প্রচুর ঋণ গ্রহণ করেন এবং শাসনকার্যে ব্যয় সংকোচন করেন। এছাড়া তিনি 'আবওয়াব' বা 'অতিরিক্ত কর ধার্য করে রাজস্ব বৃদ্ধি করতে সক্ষম হন। এভাবে আর্থিকভাবে সমর্থ হওয়ার পর মীর কাশিম ইংরেজদের ওপর থেকে নির্ভরতা কমাতে আরও কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেন। তার লক্ষ্য ছিল, স্বাধীনভাবে নবাবি পরিচালনা করে বাংলার স্বার্থ রক্ষা করা। কিন্তু তার এ উদ্যোগসমূহ ইংরেজদের মনে সন্দেহ সৃষ্টি করে। ফলে বাংলার নবাবের সাথে ইংরেজদের দ্বন্দ্ব অবশ্যম্ভাবী হয়ে উঠে। এ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতেই বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। উপরের আলোচনা থেকে এ কথা বলা যায় যে, মীর কাশিমের গৃহীত কর্মকাণ্ডই ইংরেজদের মনে সন্দেহ ও অসন্তোষ সৃষ্টি করে।

HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল

তুমি কি মনে কর, উক্ত শাসকের গৃহীত কর্মকাণ্ডই প্রতিপক্ষের মনে সন্দেহ…

উদ্দীপক

১৯১৮ সালে রাশিয়ার সমাজতান্ত্রিক নেতা ভ.ই. লেনিন স্বীয় রাজধানী পেট্রোগ্রাড থেকে অধিকতর নিরাপদ স্থান মস্কোতে স্থানান্তর করেন । মস্কো অপেক্ষাকৃত কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় বহিঃশত্রুর আক্রমণের আশংকা কম ছিল। তাছাড়া পেট্রোগ্রাড সুবিধাভোগী শ্রেণির নিরাপদ অভয়ারণ্য হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন। এরপর লেনিন দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিভিন্ন অর্থনৈতিক সংস্কারমূলক কর্মসূচি হাতে নেন। রাষ্ট্রীয় কোষাগারের পূর্ণতা বিধানই যার মূল লক্ষ্য ছিল।

Rajshahi · 2019

উত্তর

ভাগীরথী নদীর তীরে পলাশী যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

অজ্ঞতা ও অদূরদর্শিতাই ছিল বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার পতনের অন্যতম কারণ। পলাশী যুদ্ধে মীর মদনের মৃত্যুতে নবাব দিশেহারা হয়ে পড়েন। ষড়যন্ত্রের খবর পাওয়া সত্ত্বেও দুর্বলতার কারণে তিনি কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে সাহসী হননি। বরং বাধ্য হয়ে কুচক্রী মীরজাফরের ওপরই বাংলার স্বাধীনতা রক্ষার গুরুদায়িত্ব অর্পণ করেন। মোহনলাল ও ফরাসি যোদ্ধা সিনফ্রের বাহিনী যখন নবাবের বিজয়কে নিশ্চিত করার পথে নিয়ে যাচ্ছিল ঠিক তখন বিশ্বাসঘাতক মীরজাফরের পরামর্শে নবাব যুদ্ধবিরতির আদেশ দেন। এতে তার সমরকৌশলের অপরিপক্কতাই প্ৰকাশ পায়। এসব কারণেই পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয় ঘটে।

উত্তর

উদ্দীপকের শাসকের কর্মকাণ্ডের সাথে পাঠ্যবইয়ের বাংলার নবাব মীর কাশিমের কর্মকাণ্ডের মিল খুঁজে পাওয়া যায়। মীর কাশিম ছিলেন রাজনীতিতে দূরদর্শী এবং সুদক্ষ শাসক। তিনি বুঝতে পেরেছিলেন, মীরজাফরের পতনের মূলে ছিল নবাব হিসেবে তার আর্থিক দূরবস্থা, সামরিক দুর্বলতা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থলোলুপতা। মীর কাশিম চেয়েছিলেন সম্মানজনক উপায়ে চুক্তিমত ইংরেজদের প্রাপ্য মিটিয়ে বাংলার স্বার্থরক্ষা করতে। এজন্য তিনি কোম্পানির প্রাপ্য মিটিয়ে আর্থিক ও সামরিক স্বাবলম্বিতা অর্জনের দিকে নজর দেন। আর্থিকভাবে সক্ষম হওয়ার পর বাংলার স্বার্থ রক্ষা করতে মীর কাশিম আরও কিছু ব্যবস্থা গ্রহণ করেন। যেমন— রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর, কোম্পানির ব্যবসার সীমারেখা নির্ধারণ ইত্যাদি। কিন্তু তার এ সব উদ্যোগ ইংরেজদের মনে সন্দেহের সৃষ্টি করে। ফলে কোম্পানির সাথে তার দ্বন্দ্বের সূত্রপাত হয়। উদ্দীপকে দেখা যায়, রুশ বিপ্লবের নেতা ড.ই. লেনিন কৌশল হিসেবে রাজধানী পেট্রোগ্রাড থেকে মস্কোতে স্থানান্তর করেন। এরপর তিনি ভঙ্গুর অর্থনীতিকে সচল করার জন্য বিভিন্ন অর্থনৈতিক সংস্কারমূলক কর্মসূচি হাতে নেন। উদ্দীপকের লেনিনের কর্মকান্ডের সাথে উপরে আলোচিত মীর কাশিমের কর্মকাণ্ডের তুলনা করলে সহজেই প্রতীয়মান হয় যে, নবাব মীর কাশিম ঐ রুশ নেতারই প্রতিচ্ছবি। তাই নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকের শাসকের কর্মকাণ্ডের সাথে বাংলার নবাব মীর কাশিমের কর্মকাণ্ডের মিল রয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি নবাব মীর কাশিমের গৃহীত কর্মকাণ্ডই প্রতিপক্ষ অর্থাৎ ইংরেজদের মনে সন্দেহ ও অসন্তোষের জন্ম দেয়। এরই চূড়ান্ত পরিণতি বক্সারের যুদ্ধ এবং নবাবের পতন। মীর কাশিম ছিলেন রাজনীতিতে দূরদর্শী এবং সুদক্ষ শাসক । এ কারণে তিনি বুঝতে পেরেছিলেন মীরজাফরের পতনের মূলে ছিল আর্থিক দুরবস্থা ও সামরিক দুর্বলতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থলোলুপতাও এজন্য দায়ী ছিল। মীর কাশিম সম্মানজনক উপায়ে ইংরেজদের প্রাপ্য মিটিয়ে আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে বাংলার স্বার্থ রক্ষা করতে চেয়েছিলেন। তিনি মীরজাফরের আমলের উচ্চপদস্থ কর্মচারীদের অবৈধ পন্থায় উপার্জিত অর্থ বলপূর্বক আদায় করেন; বহু অসৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পত্তি অর্থ বাজেয়াপ্ত করেন। ধনাঢ্য শেঠ পরিবারের কাছ থেকে বলপূর্বক প্রচুর ঋণ গ্রহণ করেন এবং শাসনকার্যে ব্যয় সংকোচন করেন। এছাড়া তিনি 'আবওয়াব' বা 'অতিরিক্ত কর ধার্য করে রাজস্ব বৃদ্ধি করতে সক্ষম হন। এভাবে আর্থিকভাবে সমর্থ হওয়ার পর মীর কাশিম ইংরেজদের ওপর থেকে নির্ভরতা কমাতে আরও কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেন। তার লক্ষ্য ছিল, স্বাধীনভাবে নবাবি পরিচালনা করে বাংলার স্বার্থ রক্ষা করা। কিন্তু তার এ উদ্যোগসমূহ ইংরেজদের মনে সন্দেহ সৃষ্টি করে। ফলে বাংলার নবাবের সাথে ইংরেজদের দ্বন্দ্ব অবশ্যম্ভাবী হয়ে উঠে। এ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতেই বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। উপরের আলোচনা থেকে এ কথা বলা যায় যে, মীর কাশিমের গৃহীত কর্মকাণ্ডই ইংরেজদের মনে সন্দেহ ও অসন্তোষ সৃষ্টি করে।
HSCHistory 1st PaperChapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজা ফার্ডিনান্ড এর ষড়যন্ত্রের ফলে গ্রানাডার সুলতান আবুল হাসান সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর পুত্র আবু আব্দুল্লাহকে নামমাত্র সুলতান বানানো হয়। ফার্ডিনান্ড ও আবু আব্দুল্লাহর ষড়যন্ত্রের ফলে স্পেনে মুসলিম শাসনের চূড়ান্ত সমাপ্তি ঘটে।

Rajshahi · 2017

ক
কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?
খ
উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।
গ
উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রের সাথে জড়িত যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
ঘ
"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?

কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভিনদেশি বণিকরা যুদ্ধে জয়ী হয়ে ঔপনিবেশিক অঞ্চলে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে, তাতে অর্থসংশ্লিষ্ট বিষয় ও দেশরক্ষা ছাড়া তাদের অন্য কোনো দায়-দায়িত্ব ছিল না। এ অভিনব শাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য ছিল দেশীয় শাসকদের ক্ষমতাহীন করা। দায়িত্বহীনতার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এবং দেশময় অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়।

Dhaka · 2017

ক
কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?
খ
ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।

ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?

কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আলেকজান্ডার ৩২৭ খ্রি. পূর্বাব্দে ভারতে অভিযান চালান। এ অভিযান অনেক সহজ হয়ে যায় যখন তক্ষশিলার রাজা অন্তি আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজ ক্ষমতা রক্ষার আশায় অন্তি ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করেন।

Dhaka · 2017

ক
পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
খ
দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কাজের মিল খুঁজে পাও? ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রউপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে তোমার মতামত দাউদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারউদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কাজের মিল খুঁজেদ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।