ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচয় দাও।
উত্তর: ১৬০০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের একদল বণিক প্রাচ্যে ১৫ বছর মেয়াদি একচেটিয়া ব্যবসায়িক কার্য সম্পাদনের জন্য রাণী এলিজাবেথের নিকট আবেদন করে। রাণী বণিকদলের আবেদন মঞ্জুর করলে, বণিকদল ভারতে একচেটিয়া ব্যবসায়ের জন্য যে কোম্পানি গঠন করে তা বহুলভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত। প্রথম বাণিজ্যিক উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কার্য পরিচালনা করলেও ধীরে ধীরে তারা এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচয় দাও।
উত্তর