উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের কোন ঔপনিবেশিক শক্তির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের পতুর্গিজ ঔপনিবেশিক শক্তির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। ১৭৭৩ খ্রিষ্টাব্দে জনাব 'খ'-এর নজরে 'ক' নামক অঞ্চল নজরে পড়ে। এ সংবাদ অতি দ্রুতই সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের পর্তুগিজ ঔপনিবেশিক শক্তির সাদৃশ্য রয়েছে। ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে ভারত উপমহাদেশে আগমন করে। তার আগে কোনো ইউরোপীয় শক্তি ভারত উপমহাদেশ সম্পর্কে জানতে পারেনি বা ভারতীয় উপমহাদেশে আগমন করেনি বাণিজ্য করার জন্য। ভাস্কো-দা-গামার ভারতবর্ষ আবিষ্কার করার পর পর্যায়ক্রমে পর্তুগিজ, দিনেমার, ওলন্দাজ, ইংরেজ ও ফরাসি বণিকরা বাণিজ্যের উদ্দেশ্য ভারতবর্ষে আগমন করে এবং ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে। ভারতীয় উপমহাদেশের অফুরন্ত সম্পদ ইউরোপীয়দের আকর্ষণ করে ফলে তারা বাণিজ্যের পাশাপাশি আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে। তারা বাণিজ্য কুঠি স্থাপন করে। তাই বলা যায় যে, (জনাব 'খ')-এর সাথে ভাস্কো-দা-গামার সাদৃশ্য রয়েছে এবং পর্তুগিজ ঔপনিবেশিক শক্তির মিল রয়েছে।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের কোন ঔপনিবেশিক শক্তির সাদৃশ্য খুঁজে পাওয়া …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর