শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের নিরোর পরাজয়ের সাথে পাঠ্যবইয়ের কোন শাসকের পরাজয়ের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের নিরোর পরাজয়ের সাথে পাঠ্যবইয়ের বাংলা, বিহার ও উড়িষ্যার শাসক নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের সাদৃশ্য রয়েছে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পঞ্চাশ হাজারের অধিক সৈন্যবাহিনী মাত্র তিন হাজার ইউরোপীয় সৈন্যের কাছে পরাজিত হয়। নবাবের পরাজয়ের অন্যতম কারণ ছিল সেনাপতি মীরজাফর ও তার সহযোগীদের যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা ও বিশ্বাসঘাতকতা। সেনাপতি থেকে শুরু করে সভাসদ পর্যন্ত সকলেই দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়েছে। তাছাড়া নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বয়সে তরুণ। অভিজ্ঞতার অভাবে নবাব যুদ্ধক্ষেত্রে দূরদর্শিতা, বিচক্ষণতা ও দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিতে পারেননি। সেনাপতি মীরজাফরের ষড়যন্ত্রের কথা জেনেও তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তার ওপর নির্ভর করেছেন। মাতামহের অত্যধিক আদর-স্নেহে লালিত হওয়ায় সিরাজের চরিত্রে কঠোরতা ও দৃঢ়তার অভাব ছিল। অন্যদিকে, ইংরেজরা ছিল ঐক্যবদ্ধ এবং তাদের রণকৌশল ছিল উন্নততর। সিরাজের তুলনায় রবার্ট ক্লাইভ ছিলেন রাজনৈতিক জ্ঞানসম্পন্ন, অত্যন্ত দূরদর্শী সূক্ষ্ম ও কূটবুদ্ধিসম্পন্ন। আর এসব কারণেই নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে।

HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল

উদ্দীপকের নিরোর পরাজয়ের সাথে পাঠ্যবইয়ের কোন শাসকের পরাজয়ের সাদৃশ…

উদ্দীপক

'তোবা' রোমান সভ্যতার ইতিহাস পড়ার সময় লক্ষ করল, রোমান সম্রাট নিরো তাঁর বিশাল সাম্রাজ্যে শক্তিশালী সেনাবাহিনী, দক্ষ মন্ত্রীবর্গ থাকা সত্ত্বেও নিজের অভিজ্ঞতার অভাব, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বিশ্বস্ত ব্যক্তির বিশ্বাসঘাতকতায় যুদ্ধে পরাজিত হন। ফলে রোমান সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়।

উত্তর

ফরাসি কোম্পানি ১৬৬৮ সালে ভারতবর্ষে আসে।

উত্তর

১৬০০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের একদল বণিক প্রাচ্যে ১৫ বছর মেয়াদি একচেটিয়া ব্যবসায়িক কার্য সম্পাদনের জন্য রাণী এলিজাবেথের নিকট আবেদন করে। রাণী বণিকদলের আবেদন মঞ্জুর করলে, বণিকদল ভারতে একচেটিয়া ব্যবসায়ের জন্য যে কোম্পানি গঠন করে তা বহুলভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত। প্রথম বাণিজ্যিক উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কার্য পরিচালনা করলেও ধীরে ধীরে তারা এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে।

উত্তর

উদ্দীপকের নিরোর পরাজয়ের সাথে পাঠ্যবইয়ের বাংলা, বিহার ও উড়িষ্যার শাসক নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের সাদৃশ্য রয়েছে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পঞ্চাশ হাজারের অধিক সৈন্যবাহিনী মাত্র তিন হাজার ইউরোপীয় সৈন্যের কাছে পরাজিত হয়। নবাবের পরাজয়ের অন্যতম কারণ ছিল সেনাপতি মীরজাফর ও তার সহযোগীদের যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা ও বিশ্বাসঘাতকতা। সেনাপতি থেকে শুরু করে সভাসদ পর্যন্ত সকলেই দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়েছে। তাছাড়া নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বয়সে তরুণ। অভিজ্ঞতার অভাবে নবাব যুদ্ধক্ষেত্রে দূরদর্শিতা, বিচক্ষণতা ও দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিতে পারেননি। সেনাপতি মীরজাফরের ষড়যন্ত্রের কথা জেনেও তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তার ওপর নির্ভর করেছেন। মাতামহের অত্যধিক আদর-স্নেহে লালিত হওয়ায় সিরাজের চরিত্রে কঠোরতা ও দৃঢ়তার অভাব ছিল। অন্যদিকে, ইংরেজরা ছিল ঐক্যবদ্ধ এবং তাদের রণকৌশল ছিল উন্নততর। সিরাজের তুলনায় রবার্ট ক্লাইভ ছিলেন রাজনৈতিক জ্ঞানসম্পন্ন, অত্যন্ত দূরদর্শী সূক্ষ্ম ও কূটবুদ্ধিসম্পন্ন। আর এসব কারণেই নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে।

উত্তর

উক্ত ব্যক্তি অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়েই ঔপনিবেশিক শাসনের সূত্রপাত হয়। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের ফলে ইংরেজদের মর্যাদা ও প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যুতে বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ প্রশস্ত হয়। যুদ্ধের মাধ্যমে ইংরেজরা জয়লাভ করে মীরজাফরকে বাংলার নবাবের আসনে বসালেও তিনি ছিলেন নামমাত্র নবাব। প্রকৃত ক্ষমতা ছিল ইংরেজদের তথা রবার্ট ক্লাইভের হাতে। পলাশীর যুদ্ধে জয় লাভ করে ইংরেজরা বাংলায় একচেটিয়া ব্যবসায় বাণিজ্যের অধিকার লাভ করে। ফরাসিরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। পলাশীর যুদ্ধে জয়লাভের পর আপাতদৃষ্টিতে ইংরেজদের রাজনৈতিক সার্বভৌমত্ব স্থাপিত না হলেও ইংরেজ কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল। পূর্বের অধীনতা থেকে তারা বহুল পরিমাণে মুক্ত, অধিকতর শক্তিশালী এবং নবাবের অপরিহার্য সহায়ক শক্তিতে পরিণত হয়েছিল। পলাশীর যুদ্ধের পূর্বে ইংরেজরা ছিল ভারতীয় শাসকগোষ্ঠীর কৃপা ও অনুগ্রহপ্রার্থী। যুদ্ধে জয়ের ফলে ভারতীয়রা ইংরেজদের কাছে কৃপা ও অনুগ্রহপ্রার্থী হয়ে যায়। মোট কথা, পলাশীর যুদ্ধের পর ইংরেজদের স্বার্থে এদেশের আর্থসামাজিক, রাজনৈতিক পরিবর্তন সংঘটিত হতে থাকে। এ যুদ্ধের সুদূরপ্রসারী পরিণতি হিসেবে উপমহাদেশের সবকিছু কোম্পানির আওতায় চলে আসে। এতে বাংলার সাথে সমগ্র ভারতবর্ষের সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হয়। ভারতবর্ষের ইতিহাসের মধ্যযুগের অবসান হয়, সূচনা হয় আধুনিক যুগের। তাই বলা যায়, নবাব সিরাজউদ্দৌলাহর পরাজয়ের মধ্য দিয়েই ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসনের সূত্রপাত হয়।
HSCHistory 1st PaperChapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজা ফার্ডিনান্ড এর ষড়যন্ত্রের ফলে গ্রানাডার সুলতান আবুল হাসান সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর পুত্র আবু আব্দুল্লাহকে নামমাত্র সুলতান বানানো হয়। ফার্ডিনান্ড ও আবু আব্দুল্লাহর ষড়যন্ত্রের ফলে স্পেনে মুসলিম শাসনের চূড়ান্ত সমাপ্তি ঘটে।

Rajshahi · 2017

ক
কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?
খ
উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।
গ
উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রের সাথে জড়িত যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
ঘ
"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?

কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভিনদেশি বণিকরা যুদ্ধে জয়ী হয়ে ঔপনিবেশিক অঞ্চলে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে, তাতে অর্থসংশ্লিষ্ট বিষয় ও দেশরক্ষা ছাড়া তাদের অন্য কোনো দায়-দায়িত্ব ছিল না। এ অভিনব শাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য ছিল দেশীয় শাসকদের ক্ষমতাহীন করা। দায়িত্বহীনতার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এবং দেশময় অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়।

Dhaka · 2017

ক
কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?
খ
ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।

ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?

কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আলেকজান্ডার ৩২৭ খ্রি. পূর্বাব্দে ভারতে অভিযান চালান। এ অভিযান অনেক সহজ হয়ে যায় যখন তক্ষশিলার রাজা অন্তি আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজ ক্ষমতা রক্ষার আশায় অন্তি ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করেন।

Dhaka · 2017

ক
পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
খ
দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কাজের মিল খুঁজে পাও? ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রউপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে তোমার মতামত দাউদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারউদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কাজের মিল খুঁজেদ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।