উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? তার কারণ লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পাঠ্য বইয়ের মীর কাশিমের বক্সারের যুদ্ধের ঘটনার মিল রয়েছে। ইংরেজদের হাতে ক্রীড়নক হয়ে থাকার মতো হীন মনোবৃত্তি মীর কাসিমের ছিল না। তাই তিনি প্রকৃত নবাব হিসেবে দেশ শাসন করতে চেয়েছিলেন। এ কারণে দেশ, জাতি ও স্বীয় স্বার্থে তিনি কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন, যা বক্সারের যুদ্ধের কারণে পরিণত হয়- প্রথমত, রাজধানীতে ইংরেজ রেসিডেন্টের শাসনকার্যে অবৈধ হস্তক্ষেপ স্বাধীনচেতা মীর কাসিমের নিকট অসহনীয় ছিল। তাই প্রশাসনকে ইংরেজ প্রভাবমুক্ত রাখার জন্য তিনি মুর্শিদাবাদ থেকে রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন এবং চারপাশে পরিখা খনন ও দুর্গ নির্মাণ করে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করেন। দ্বিতীয়ত, মীর কাসিম বিহারের শাসনকর্তা রামনারায়ণের ইংরেজপ্রীতি ও দুর্নীতি লক্ষ করে তাকে পদচ্যুত ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করলে মীর কাসিমের 'কার্যকলাপ ইংরেজদের মনে অসন্তোষ ও সন্দেহের সৃষ্টি করে। তৃতীয়ত, নবাবের সকল পদক্ষেপ ছিল দেশ ও জনগণের স্বার্থে, কিন্তু ইংরেজ স্বার্থবিরোধী। ফলে ক্ষুব্ধ ইংরেজরা এর প্রতিকারের জন্য প্রস্তুত হচ্ছিল। সুতরাং বলতে পারি, উদ্দীপকের সাথে নবাবের পতনের মিল রয়েছে।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর