উদ্দীপকে উল্লিখিত শিক্ষা কমিশনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শিক্ষা কমিশনের মিল রয়েছে? আলোচনা কর।
উত্তর: ১ উদ্দীপকে উল্লিখিত কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের সাথে আমার পাঠ্য বইয়ের হান্টার কমিশনের মিল রয়েছে। হান্টার শিক্ষা কমিশন ছিলো লর্ড রিপনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে এদেশে আধুনিক শিক্ষার প্রচলন ঘটে। কুদরত-ই-খুদা কমিশন যেমন বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষার মান উন্নয়ন করার জন্য তৈরি করা হয়। তেমনি লর্ড রিপন ১৮৮২ সালে হান্টারের নেতৃত্বে শিক্ষার মান উন্নয়নের জন্য হান্টার কমিশন তৈরি করা হয়। উভয় কমিশনের প্রধান লক্ষ্য ছিল শিক্ষার মানোন্নয়ন করা। শিক্ষাকে যুগোপযোগী করে তোলা। শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন করা। শিক্ষার স্তরগুলোকে ভাগ করে উভয় কমিশন। স্থানীয় চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার সংস্কার করে নারীদের শিক্ষা ক্ষেত্রে সহজে আনার ব্যবস্থা করে। অতএব বলতে পারি, হান্টার কমিশনের সাথে উদ্দীপকের শিক্ষা কমিশনের মিল রয়েছে।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিক্ষা কমিশনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শিক্ষা ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর