বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে বিশ্লেষণ কর।
উত্তর: বাংলার জনজীবনে উক্ত ঘটনা তথা দ্বৈত শাসনব্যবস্থা বিপর্যয় বয়ে এনেছিল। লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈতশাসনের ফলে দেওয়ানি ও দেশরক্ষা কোম্পানির হাতে রেখে বিচার ও শাসনক্ষমতা নবাবের ওপর ন্যস্ত করা হয়। এটি ছিল অভিনব এক শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা। বস্তুত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার অর্থসম্পদ ও বিত্তবৈভবের দিকে অতিমাত্রায় আকৃষ্ট ছিল। তাই তারা দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা নিজেদের হাতে রেখেছিল। দ্বৈতশাসনের দায়িত্বহীনতার ফলে একদিকে বাংলার জনজীবনে অরাজকতা দেখা দেয় এবং অন্যদিকে অবাধ লুণ্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের ফলে গ্রাম্যজীবন ধ্বংস হয়ে যায়। তাছাড়া রাজস্বের হার বাড়ানো বা কমানোর ক্ষমতাও কোম্পানির হাতে ছিল। কিন্তু তারা রাজস্বের হার কখনো কমায়নি; বরং বাড়িয়েছে বহুবার। অধিকন্তু পর পর দুবছর ফসলহানিতেও কোম্পানি রাজস্ব আদায় বন্ধ রাখেনি। ফলে ১১৭৬ বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭০ খ্রিষ্টাব্দে গ্রীষ্মকালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় যা ইতিহাসে 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত। এ দুর্ভিক্ষ প্রকট রূপ ধারণ করলে টাকায় এক মণ হতে চালের মূল্য বাড়তে বাড়তে টাকায় তিন সেরে এসে দাঁড়াল। ফলে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ খাদ্যের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর যারা জীবিত ছিল তারাও রোগে-শোকে দীর্ঘদিন অতিবাহিত করে। জনজীবনের এরূপ বিপর্যয়ের পিছনে দ্বৈতশাসনের দেওয়ানি কোম্পানির হাতে থাকাটাই অনেকাংশে দায়ী বলে আমি বিশ্বাস করি।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর