বক্সারের যুদ্ধ কী?
উত্তর: ১৭৬৪ সালের ২২ অক্টোবর বিহারের পাটনা থেকে ১৩০ কিলোমিটার পশ্চিমে গঙ্গার তীরবর্তী বক্সারে বাংলার স্বাধীনচেতা নবাব মীর কাশিম ও ইংরেজ বাহিনীর মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়, সেটি বক্সারের যুদ্ধ নামে পরিচিত । উপমহাদেশে ব্রিটিশ শক্তির প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধিতে বক্সারের যুদ্ধ গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ইংরেজদের প্রতি বিরুদ্ধ মনোভাবের জন্য ইংরেজ বাহিনী নবাব মীর কাশিমের বাহিনীকে বক্সারে আক্রমণ করে। যুদ্ধে পরাজিত হয়ে মীর কাশিম যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। বক্সারের যুদ্ধকে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে চূড়ান্ত যুদ্ধ বলা হয়। কেননা, এ যুদ্ধের পর অস্তিত্ব রক্ষার জন্য ইংরেজদের আর কোনো যুদ্ধ করতে হয়নি।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
বক্সারের যুদ্ধ কী?
উত্তর