উক্ত ঘটনার সুদূরপ্রসারী প্রভাব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ঘটনার অর্থাৎ পলাশীর যুদ্ধের সুদূরপ্রসারী প্রভাবে বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয় এবং ইংরেজরা ভারতীয় উপমহাদেশকে শোষণের সুযোগ লাভ করে। পলাশী যুদ্ধের ধারাবাহিকতায় ইংরেজরা বণিকের মানদণ্ড থেকে শাসকের রাজদণ্ডে অভিষিক্ত হয়। পলাশীর যুদ্ধের মধ্য দিয়েই বাংলার নবাবি আমলের অবসান ঘটে। এ যুদ্ধের ফলে রাষ্ট্রক্ষমতা বিভাজিত হয়ে দ্বৈতশাসনের উদ্ভব ঘটে। মীরজাফরকে অসনদে বসানো হলেও প্রকৃত ক্ষমতার অধিকারী ছিল ইংরেজরাই। পলাশী যুদ্ধের পর ইংরেজরা তাদের সামরিক শ্রেষ্ঠত্বের মাধ্যমে অনুগ্রহ প্রার্থী হতে অনুগ্রহ বিতরণকারী শক্তিতে পরিণত হয়। এ যুদ্ধের ফলে সমৃদ্ধ বাংলার একচেটিয়া বাণিজ্য ইংরেজদের হস্তগত হয়। ফলে বাংলার সম্পদ ব্যাপকহারে ইংল্যান্ডে পাচার হতে থাকে। ফরাসিরা এসময় সমূলে উৎপাটিত হয়। এসময় হতে নবাবের দরবারে ইংরেজ রেসিডেন্ট রাখা এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমনে ইংরেজ সেনাবাহিনীর সহায়তা নেওয়া বাধ্যতামূলক করার মাধ্যমে বাংলার রাজনীতিতে ইংরেজদের স্থায়ী হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হয়। এ যুদ্ধের মধ্য দিয়েই ভারতে মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা হয়। পরিশেষে বলা যায়, পলাশী যুদ্ধের মাধ্যমেই বাংলার স্বাধীন নবাবি আমলের অবসান ঘটে এবং ইংরেজ শাসনের ভিত্তি রচিত হয়।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উক্ত ঘটনার সুদূরপ্রসারী প্রভাব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর