ছিয়াত্তরের মন্বন্তর কী?
উত্তর: কোম্পানির শাসনামলে রবার্ট ক্লাইভ প্রবর্তিত দ্বৈতশাসন ব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলায় মন্বন্তর দেখা দেয়। দ্বৈতশাসন ব্যবস্থায় রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে থাকায় তারা অন্যায়ভাবে বাংলার জনগণের ওপর অধিক খাজনা আরোপ করে। এছাড়া সব দিক দিয়ে প্রজাদের ওপর অত্যাচার চালানো হয়। এ শাসনব্যবস্থার কারণে জনগণের দুর্দশা চরমে পৌঁছায়। অর্থাৎ বাংলার জনসাধারণের অর্থনৈতিক অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে পড়ে। এছাড়া পর পর দু'বছর অনাবৃষ্টি ও খরার কারণে ফসল নষ্ট হয়ে গেলে দেশে দারুণ খাদ্যাভাব দেখা দেয়। ফলে ১১৭৬ বঙ্গাব্দ অর্থাৎ ১৭৭০ সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যা “ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
ছিয়াত্তরের মন্বন্তর কী?
উত্তর