উদ্দীপকে কোন দুর্ভিক্ষের প্রতি ইঙ্গিত করা হয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ১১৭৬ বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭০ সালে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্বন্তরের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ১৭৬৫ সালে লর্ড ক্লাইভ দ্বৈত শাসনব্যবস্থা চালু করেন, যার উদ্দেশ্য ছিল কোম্পানিকে শক্তিশালী করে নবাবকে ক্ষমতাহীন করা। দ্বৈত শাসনব্যবস্থার ফলে নবাব পায় ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পায় দায়িত্বহীন ক্ষমতা। কোম্পানি রাজস্ব আদায়ের ক্ষমতা লাভের 'ফলে জনগণের উপর নেমে আসে ব্যাপক নির্যাতন। তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য রাজস্ব আদায় করতেন। এই সময় পর পর দুই বছর খরায় কৃষকদের ফসল উৎপাদন কমে গেলেও কোম্পানি তার রাজস্ব আদায় বন্ধ করেনি। আবার দেখা যেতো সে রাজস্বের টাকা শাসনকার্যে ইংরেজরা নবাবকে ঠিকভাবে না দেওয়ার ফলে বিশৃঙ্খলা দেখা দেয়। এই অদ্ভূত পরিস্থিতিতে জনগণের উপর নেমে আসে অমানুষিক দুঃখ দুর্দশা। ফলে ১১৭৬ বঙ্গাব্দে, ১৭৭০ সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যা ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। এ দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশ মারা যায়। দেশে চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পেয়ে জনমনে চরম অরাজকতা ও নিরাপত্তাহীনতা নেমে আসে। অন্যদিকে উদ্দীপকে রকিব রঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ উপন্যাসে বাংলায় সংঘটিত একটি দুর্ভিক্ষের কথা জানতে পারে। মূলত ক্ষমতাহীন নবাবের শাসন ও বিদেশি হস্তক্ষেপের ফলে ও তাদের লুটপাটের ফলে এই দুর্ভিক্ষ সংঘটিত হয়। এই দুর্ভিক্ষে প্রায় ১ কোটি মানুষ খাবরের অভাবে মারা যায়, যা সমগ্র বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশ।' উদ্দীপকের বর্ণিত দুর্ভিক্ষ ও আমার পঠিত দুর্ভিক্ষ, ছিয়াত্তরের মন্বন্তর একই চিত্রে প্রতিফলিত হয়েছে। সুতরাং বলা যায়, নিঃসন্দেহে উদ্দীপকে বাংলায় সংঘটিত ভয়াবহ দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্বন্তরের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকে কোন দুর্ভিক্ষের প্রতি ইঙ্গিত করা হয়েছে? বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর