উদ্দীপকের চরিত্র পাঠ্যবইয়ের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তার সাথে ভারতবর্ষের শাসকের বিরোধের কারণ ও ফলাফল বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের চরিত্র পাঠ্যবইয়ের পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামার চরিত্রের প্রতিনিধিত্ব করে। ভাস্কো-দা-গামার সাথে ভারতবর্ষের শাসক কালিকটের হিন্দু রাজা জামোরিনের বিরোধ সংঘটিত হয় ভারতীয়দের ওপর পর্তুগিজদের দমননীতিকে কেন্দ্র করে। ভাস্কো-দা-গামা ১৪৯৮ খ্রিষ্টাব্দে মালাকারের অন্তর্গত কালিকটের হিন্দু রাজা জামোরিনের দরবারে উপস্থিত হন। ভাস্কো-দা-গামা ছিলেন একজন কট্টর' সৈনিক। তিনি কালিকট বন্দর থেকে আরব বণিকদের বিতাড়িত করতে শুরু করেন। তার নেতৃত্বে পর্তুগিজ বণিক ও নাবিকেরা ভারতীয় হিন্দু মুসলিম বালক-বালিকাকে জোরপূর্বক অপহরণ করে খ্রিষ্টান ধর্মে দীক্ষিতকরণ অথবা দাসদাসীতে পরিণত করে। তিনি পর্তুগিজ ভারতীয় মিশ্র বিবাহের পদক্ষেপ গ্রহণ কনে। এমন দমননীতির ফলে ভাস্কো-দা-গামা জামোরিনের ওপর কোনো কূটনৈতিক প্রভাব বিস্তার করতে পারেননি বরং জামোরিন অধিক মাত্রায় উদ্বিগ্ন হয়ে উঠেন। ভাস্কো-দা-গামা ভারতীয় বাণিজ্যিক জাহাজ লুট ও তীর্থযাত্রীদের ওপর অত্যাচার শুরু করলে রাজা জামোরিন বিশেষভাবে অসন্তুষ্ট হন এবং কালিকটে ভাস্কো-দা-গামা ও তার সহচরদের বিশেষ কোনো স্বার্থরক্ষা গ্রহণে বিরত থাকেন। এভাবে ভাস্কো-দা-গামার সাথে ভারতবর্ষের কালিকটের শাসক রাজা জামোরিনের বিরোধ চরম আকার ধারণ করলে ভাস্কো-দা-গামা বাধ্য হন উপমহাদেশ ত্যাগ করে স্বদেশে ফিরে যেতে। উদ্দীপকে দেখা যায়, দুঃসাহসী নাবিক পিটারসন সম্পদশালী একটি দেশের আকর্ষণে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেন। তার আগমনের সূত্র ধরে দুই মহাদেশের মধ্যে যোগসূত্র স্থাপিত হয়। সুতরাং বলা যায়, নাবিক পিটারসনের কর্মকাণ্ড পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামার কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকের চরিত্র পাঠ্যবইয়ের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তার সাথে ভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর