আল বুকার্কের 'নীলজল নীতি' ব্যাখ্যা কর।
উত্তর: আল বুকার্ক ১৫০৯ খ্রিষ্টাব্দে ভারতে পর্তুগিজ শাসনকর্তা নিযুক্ত হয়ে আসেন এবং প্রাচ্যে পর্তুগিজ সাম্রাজ্য স্থাপনের লক্ষ্যস্থির করেন। তার এ সাম্রাজ্যবাদী নীতিকে 'নীলজল নীতি' হিসেবে অভিহিত করা হয়। এ উদ্দেশ্যে তিনি কালিকটের রাজার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং পরাজিত ও আহত হন। ১৫১০ খ্রিষ্টাব্দে আল বুকার্ক বিজাপুরের সুলতানের কাছ থেকে বলপূর্বক গোয়া দখল করেন। তার প্রচেষ্টায় গোয়া পর্তুগিজ শক্তি ও বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তার অনুপ্রেরণায় পর্তুগিজ সৈন্যরা মালাক্কা আক্রমণ করে তা দখল করে নেয়। আল বুকার্ক ১৫১২ খ্রিষ্টাব্দে গোয়ার কাছে অবস্থিত বেনান্তরিমের দুর্গটি দখল করেন। ১৫১৫ খ্রিষ্টাব্দে তিনি হরমুজ দখল করে সেখানে পর্তুগিজ অধিকার সুপ্রতিষ্ঠিত করেন।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
আল বুকার্কের 'নীলজল নীতি' ব্যাখ্যা কর।
উত্তর