উদ্দীপকে প্রিন্স চার্লসের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রিন্স চার্লসের সাথে আমার পাঠ্যবইয়ের নবাব সিরাজউদ্দৌলা চরিত্রের সাদৃশ্য রয়েছে। নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব। তার জন্ম ১৭৩৩ খ্রিষ্টাব্দে। নবাব আলিবর্দী খানের মৃত্যুর পর ১৭৫৬ সালে মাত্র ২৩ বছর বয়সে মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন। তাঁর নিকট আত্মীয়রাই তার এ সিংহাসন আরোহণকে ভালোভাবে নেয়নি। খালা ঘসেটি বেগম, খালাতো ভাই শওকত জঙ্গ, রাজা রাজবল্লভ, সেনাপতি মীর জাফর প্রভৃতি ঘরের শত্রু দ্বারাই তিনি প্রাসাদ ষড়যন্ত্রে শিকার হন। সেই সাথে ইংরেজদের ধৃষ্টতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে তরুণ নবাব সিরাজউদ্দৌলা বিচলিত হন। তথাপিও তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু ১৭৫৭ সালের ২৩ জুন পলাশির প্রান্তরে দেশি-বিদেশি ষড়যন্ত্রের জালে বিদ্ধ হয়ে প্রথমে পরাজিত ও পরে নির্মমভাবে হত্যার স্বীকার হন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। উদ্দীপকের প্রিন্স চার্লসের সাথে আমার পঠিত এ তরুণ নবাব সিরাজউদ্দৌলারই চরিত্রের সাদৃশ্য লক্ষ করা যায়।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকে প্রিন্স চার্লসের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন চরিত্রের সাদৃশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর