তুমি কি মনে করো তাঁর এই ক্ষমতাচ্যুতি উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূচনা করে? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, তার এ ক্ষমতাচ্যুতিই অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতাচ্যুতিই উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূচনা করে। কেননা, ভারতবর্ষের ইতিহাসে পলাশির যুদ্ধ একটি বেদনাবহুল খণ্ডযুদ্ধ হলেও ভারতবর্ষের ইতিহাস এ যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী। ১. বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার অকাল মৃত্যু হলে বাংলার স্বাধীনতার সূর্য দীর্ঘদিনের জন্য অস্তমিত হয়। ২. মীর জাফর এ যুদ্ধের ফলে নামে মাত্র নবাব হলেও প্রকৃত ক্ষমতা রয়ে গেল ইংরেজদের হাতেই। ৩. এ যুদ্ধের ফলে ইংরেজরা একচেটিয়া বাণিজ্যিক অধিকার লাভকরে। দেশীয় বণিকদের সমাধি রচিত হয়। ৪. ইংরেজরা দাক্ষিণাত্যে প্রভাব বিস্তার করে ফরাসিসহ অন্যান্য বণিকদের বিতাড়িত করে। ৫. ইংরেজদের সামরিক শক্তি ও প্রতিপত্তি সম্পর্কে জনমনে উচ্চ ধারণার সৃষ্টি হয়। সর্বোপরি, এ যুদ্ধের ফলে বাংলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বের পাশাপাশি ইংরেজদের অর্থনৈতিক আধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। তাই এ যুদ্ধে নবাবের ক্ষমতাচ্যুতির ফলেই যে উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূচনা হয়, তা নিশ্চিতভাবে বলা যায়।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
তুমি কি মনে করো তাঁর এই ক্ষমতাচ্যুতি উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূচনা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর