উদ্দীপকে বর্ণিত দুর্ভিক্ষটি কোন সালে সংঘটিত হয়েছিল? এর প্রধান কারণগুলো উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দুর্ভিক্ষটি হচ্ছে ছিয়াত্তরের মন্বন্তর, যা ১১৭৬ বঙ্গাব্দ অর্থাৎ ১৭৭০ সালে সংঘটিত হয়েছিল। দ্বৈতশাসনের দায়িত্বহীনতার ফলে একদিকে বাংলার জনজীবনে অরাজকতা নেমে আসে, অন্যদিকে অবাধ লুণ্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের ফলে গ্রাম্যজীবন ধ্বংস হয়ে যায়। তদুপরি পর পর দুই বছর অনাবৃষ্টি ও খরার ফলে ১১৭৬ বঙ্গাব্দ অর্থাৎ ১৭৭০ খ্রিষ্টাব্দে বাংলায় এক প্রচণ্ড দুর্ভিক্ষ ও মহামারি দেখা দেয়। টাকায় এক মণ হতে চালের মূল্য বাড়তে বাড়তে টাকায় তিন সেরে এসে দাঁড়ায়। কোম্পানির কর্মচারীরা খোলাবাজারের খাদ্যশস্য বেশি লাভের আশায় মজুদ করা শুরু করে। ফলে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ খাদ্যের অভাবে মৃত্যুমুখে পতিত হয়। খাদ্যের আশায় দলে দলে লোক কলকাতা, ঢাকা ও মুর্শিদাবাদের দিকে ছুটে আসে। এসময়েও খাজনা মওকুফ করা হয়নি। ১৭৬৫-৭০ খ্রিষ্টাব্দে বার্ষিক রাজস্ব আদায়ের পরিমাণ যা ছিল, দুর্ভিক্ষের বছরও আদায় প্রায় তার কাছাকাছি ছিল। ফলে গ্রামবাংলা জনশূন্য হয়ে যায়। এ দুর্ভিক্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলো ছিল নদীয়া, রাজশাহী, বীরভূম, বর্ধমান, যশোর, মালদহ, পূর্ণিয়া ও চব্বিশ পরগনা। বিশেষ ফসলহানি না হওয়ায় বরিশাল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী ও চট্টগ্রামে দুর্ভিক্ষের প্রকোপ তেমন একটা ছিল না। পরিশেষে বলা যায়, ১১৭০ সালের বাংলার দুর্ভিক্ষ ছিল শুধু প্রাকৃতিক অনাবৃষ্টির ফল নয়; ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিষ্ঠুর রাজস্ব নীতি, শস্য মজুত ও প্রশাসনিক উদাসীনতাই এ দুর্ভিক্ষকে ভয়াবহ রূপ দেয়। মানুষের দুঃখষ্ট লাঘবে কার্যকর ব্যবস্থা না থাকায় এটি বাংলার ইতিহাসে এক মর্মান্তিক মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দুর্ভিক্ষটি কোন সালে সংঘটিত হয়েছিল? এর প্রধান কারণগ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর