উক্ত দুর্ভিক্ষ বাংলার সমাজ ও অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলেছিল? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ১৭৭০ সালে বাংলায় সংঘটিত ভয়াবহ দুর্ভিক্ষ তথা ছিয়ান্তরের মন্বন্তরের ফলে বাংলার সমাজ, অর্থনীতি এবং জনসংখ্যার ভয়াবহ বিপর্যয় নেমে আসে। এই দুর্ভিক্ষের ফলাফল ছিল ব্যাপক ও বিস্তৃত। ১৭৭০ সালে সংঘটিত মহা দুর্ভিক্ষের ফলে প্রায় ১ কোটি মানুষ অনাহারে মারা যায়। যা বাংলার মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। গ্রামগুলো জনশূন্য হয়ে পড়ে। বহু কৃষক শ্রমিক মারা যায় ফলে কৃষিকাজ ও উৎপাদন ধ্বংসের মুখে পড়ে যায়। খাদ্য উৎপাদন ব্যাপকভাবে কমে যায়, জমির উর্বরতা নষ্ট হয় এবং কৃষকদের মধ্যে চাষাবাদের অনীহা সৃষ্টি হয়। অনেক কৃষক ঋণের বোঝায় জর্জরিত হয়ে জমি ছেড়ে পালিয়ে যায়। দেওয়ানি শাসনের অবসান ঘটে এই দুর্ভিক্ষের ফলে। কেননা দুর্ভিক্ষে কোম্পানির রাজস্ব আয় কমে যায়। বাণিজ্য মন্দা দেখা দেয়। তাই ইংল্যান্ডের পরিচালক সভা কোম্পানির স্বার্থ রক্ষার জন্য ও বাংলার কৃষিশিল্পকে রক্ষার জন্য দ্বৈত শাসনব্যবস্থার লোপ করার সিদ্ধান্ত নেন। ওয়ারেন হেস্টিংকে নির্দেশ দেওয়া হয় কোম্পানি যেন এখন থেকে বাংলার রাজস্ব ও শাসনের প্রত্যক্ষ দায়িত্ব গ্রহণ করে। জনগণের ওপর নেমে আসা দুর্ভিক্ষের জন্য ইংরেজরা এ সময় কিছু প্রশাসনিক সংস্কার করে। যাতে করে এই দুর্ভিক্ষ থেকে দীর্ঘ মেয়াদে উত্তরণ হতে পারে। দুর্ভিক্ষের ফলে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। খাদ্যের অভাবে মানুষ চুরি, ডাকাতি, ছিনতাই এর দিকে ঝুঁকে পড়ে। ধনী ব্যবসায়ীরা দুর্ভিক্ষের সুযোগে খাদ্য মজুদ শুরু করে, যার ফলে ব্যাপক খাদ্যের দাম বৃদ্ধি পায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণমূলক নীতি ও প্রাকৃতিক কারণে সংঘটিত এই ভয়াবহ দুর্ভিক্ষের ফলে বাংলার অর্থনীতি, সমাজ ও জনসংখ্যার ওপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উক্ত দুর্ভিক্ষ বাংলার সমাজ ও অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলেছিল? পা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর