উদ্দীপকে বর্ণিত স্বাধীনচেতা শাসকের সাথে তোমার পাঠ্যপুস্তকে বাংলার কোন শাসকের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত স্বাধীনচেতা শাসকের সাথে আমার পাঠ্যপুস্তকে বাংলার শাসক নবাব মীর কাসিমের সাদৃশ্য রয়েছে। নবাব মীর কাসিম ১৭৬০ সালে ইংরেজদের সহযোগিতায় বাংলার মসনদে বসেন। মীর জাফরের মতো তিনিও কোম্পানিকে অনেক সুবিধাদানের শর্তে ক্ষমতায় বসেন। তথাপিও তিনি মীর জাফরের মতো হীন চরিত্রের ছিলেন না। তিনি ছিলেন একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ এবং স্বাধীনচেতা মানুষ। ইংরেজদের সাথে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করে তিনি আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে চেয়েছিলেন। কিন্তু, শেষপর্যন্ত তিনি তা রক্ষা করতে সমর্থ হননি। ১৭৬৪ খ্রিষ্টাব্দে সংঘটিত বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নিকট তার পরাজয় ঘটে। তার এ পরাজয়ের ফলে ইংরেজ আধিপত্য ভারতবর্ষে গভীরভাবে প্রোথিত হয়। ফলে বাংলা স্বাধীন হওয়ার শেষ আশাটুকুও নিভে যায়। এবং উদ্দীপকের ঘটনায় আলোচিত এ শাসকের চরিত্রকেই ইঙ্গিত করা হয়েছে।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত স্বাধীনচেতা শাসকের সাথে তোমার পাঠ্যপুস্তকে বাংলার ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর