উক্ত শাসকের পরাজয় বাংলার পরাধীনতাকে দীর্ঘায়িত করেছে-তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উক্ত শাসকের অর্থাৎ মীর কাসিমের পরাজয় বাংলায় পরাধীনতাকে দীর্ঘায়িত করেছে এবং এর ফলাফল ছিল সুদূরপ্রসারী যেমন- ১. মীর কাসিমের পরাজয়ের ফলে ভারতবর্ষে ইংরেজ প্রভাব ও মর্যাদা বৃদ্ধি পায়। পাশাপাশি ভারতবর্ষে অন্যান্য অঞ্চলেও বিনা বাধায় ইংরেজ, আধিপত্য বিস্তারের পথ উন্মোচন হয়। ২. মুঘল সম্রাট শাহ আলম আত্মসমর্পণ করেন, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা রোহিলাখণ্ডে পালিয়ে যান, মীর কাসিম আত্মগোপন করেন। ৩. কোম্পানি অযোধ্যার নবাবের নিকট থেকে কারা ও এলাহাবাদ অঞ্চল দুটি কেড়ে নেন। ৪. বার্ষিক ২৬ লক্ষ টাকার বিনিময়ে লর্ড ক্লাইভ বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি লাভ করেন। ফলে বাংলায় ইংরেজ অধিকার আইনগত স্বীকৃত হয় এবং কোম্পানির ক্ষমতা গভীরে প্রোথিত হয়। এছাড়াও নবাব মীর কাসিমের পরাজয়ের ফলে বাংলায় অস্তমিত নিভু নিভু স্বাধীনতার শেষ সূর্যটুকুও রাতের ঘন আঁধারে ঢেকে যায় এবং এই স্বাধীনতা পুনরুদ্ধার হতে প্রায় দুইশত বছর কেটে যায়। সুতরাং উক্ত শাসকের পরাজয় যে বাংলার স্বাধীনতাকে দীর্ঘায়িত করেছে তা নিশ্চিতভাবে বলা যায়।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উক্ত শাসকের পরাজয় বাংলার পরাধীনতাকে দীর্ঘায়িত করেছে-তোমার মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর