আর্থসামাজিক ক্ষেত্রে উক্ত ঘটনার নেতিবাচক প্রভাব আলোচনা কর।
উত্তর: নিম্নে আর্থসামাজিক ক্ষেত্রে উক্ত ঘটনা তথা দ্বৈতশাসনের নেতিবাচক প্রভাব আলোচনা করা হলো: আর্থসামাজিক ক্ষেত্রে দ্বৈতশাসনের সকল প্রভাব ই হচ্ছে নেতিবাচক। দ্বৈত শাসনের ফলে নবাব একজন ক্ষমতাহীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং কোম্পানি ছিল দায়িত্বহীন ক্ষমতাধর। যার ফলে প্রশাসনিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা বিরাজ করে। এর ফলে গ্রাম বাংলায় ডাকাতি ও লুটতরাজ বেড়ে যায়। আবার দ্বৈতশাসনের ফলে বাণিজ্যে ইংরেজদের একচেটিয়া আধিপত্য থাকায় দেশীয় ও অন্যান্য দেশের ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের সম্মুখীন হয়। অন্য দিকে কোম্পানির লোকজনের ব্যক্তিগত ব্যবসায় ও শোষণের ফলে দেশের সম্পদ ক্রমান্বয়ে ইংল্যান্ডে পাচার হতে থাকে।এছাড়াও দ্বৈতশাসন ব্যবস্থার ফলে নতুন করে আলিমদারি প্রথার উদ্ভব হয়। যাদের কাছে জমিদাররা রাজস্ব জমা দিতেন আর এই আলিমদারী ব্যবস্থার অনিয়ম এবং শোষণের ফলে বাংলার মানুষ আরো দরিদ্র এবং অসহায় হয়ে পড়ে। একদিকে যেমন দ্বৈতশাসন ব্যবস্থার ফলে জনগণের অর্থনৈতিক অবস্থা চরম পর্যায়ে চলে গেছে অন্যদিকে টানা দুই বছর বৃষ্টি না হওয়ায় চরম দুর্ভিক্ষ নেমে আসে। তাই বলা যায়, আর্থসামাজিক ক্ষেত্রে দ্বৈত শাসনের নেতিবাচক প্রভাব অনেক।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
আর্থসামাজিক ক্ষেত্রে উক্ত ঘটনার নেতিবাচক প্রভাব আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর