তুমি কি মনে কর, উক্ত যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উক্ত যুদ্ধ তথা বক্সারের যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে স্বাধীনতার সূর্য অস্তমিত হয় বলে আমি মনে করি। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় ইংরেজদের প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগম হয়। কিন্তু বক্সারের যুদ্ধে মীর কাশিমের পরাজয়ের ফলে বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ফলে উপমহাদেশে ইংরেজদের প্রভাব-প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পায়। ফলে বিনা বাধায় তারা উপমহাদেশে আধিপত্য বিস্তারের সুযোগ লাভ করে। এ যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা রোহিলাখণ্ডে পালিয়ে যান। দিল্লির সম্রাট শাহ আলম ইংরেজদের পক্ষে যোগ দেন। মীর কাশিম পরাজিত হয়ে আত্মগোপন করেন এবং ১৭৭৭সালে তার মৃত্যু হয়। বক্সারের যুদ্ধে জয়লাভের পর ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে কারা ও এলাহাবাদ হস্তগত করতে সক্ষম হয়। এ যুদ্ধের ফলে শুধু বাংলার নবাবই পরাজিত হননি, তার মিত্র মুঘল সম্রাট শাহ আলম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলাও পরাজিত হন। এই তিন শক্তির পরাজয়ে ইংরেজদের মর্যাদা ও শক্তি বৃদ্ধি পায়। বক্সারের যুদ্ধে জয়লাভের পর রবার্ট ক্লাইভদিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি লাভ করে। ফলে বাংলায় ইংরেজ অধিকার আইনত স্বীকৃত হয়। এভাবে বাংলার প্রকৃত শাসনক্ষমতা ইংরেজদের হস্তগত হয়। আলোচনা শেষে বলা যায়, বক্সারের যুদ্ধে মীর কাশিমের পরাজয় শুধু নবাবি আমলেরই পরিসমাপ্তি ঘটায়নি, বরং ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর