উদ্দীপকে বর্ণিত রূপসের সাথে বণিকদের মধ্যে সংঘটিত তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের ইঙ্গিত বহন করে? উক্ত যুদ্ধের যেকোনো ৩টি কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রূপসের সাথে বণিকদের মধ্যে সংঘটিত আমার পাঠ্যবইয়ের পলাশী যুদ্ধের ইঙ্গিত বহন করে। ১৭৫৭ সালের ২৩ জুন নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর সাথে পলাশী প্রান্তরে ইংরেজ বাহিনীর যে যুদ্ধ সংঘটিত হয়, তাই ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। পলাশীর যুদ্ধের বেশ কিছু কারণ বিদ্যমান ছিল। তার মধ্যে ৩টি কারণ নিচে ব্যাখ্যা করা হলো- ১. নবাবের মনক্ষুণ্ণতা: নবাব সিরাজউদ্দৌলা যখন মসনদে বসেন তখন প্রচলিত প্রথা অনুযায়ী অন্য ইউরোপীয় বণিকগণ উপঢৌকনসহ তাকে অভিনন্দন জানায় কিন্তু ইংরেজ বণিকরা তা করেনি। এতে নবাবকে অসম্মান ও অপমানিত করা হয় যা নবাবকে ক্ষুব্ধ করে। ২. ইংরেজদের অবাধ 'দস্তক' ব্যবহার: বাণিজ্য শুল্ক ফাঁকি দিয়ে ইংরেজরা ব্যক্তিগত ব্যবসায়ে অবাধে 'দস্তক' ব্যবহার শুরু করলে এদেশীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। নবাব বাণিজ্য শর্ত মেনে চলার নির্দেশ দিলে তা অমান্য করা হয়। এতে নবাব ক্ষুব্ধ হন। ৩. প্রাসাদ ষড়যন্ত্র: নবাব সিরাজউদ্দৌলাহকে ক্ষমতাচ্যুত করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন তার খালা ঘসেটি বেগম এবং আরেক খালা মায়মুনার পুত্র শওকত জং। এতে নবাব ইংরেজদের ওপর অসন্তুষ্ট হন।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রূপসের সাথে বণিকদের মধ্যে সংঘটিত তোমার পাঠ্যবইয়ের ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর