তুমি কি মনে কর উক্ত শাসনব্যবস্থার ফলেই আর্থসামাজিক অবস্থার করুণ পরিণতি দেখা দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত শাসন ব্যবস্থার ফলেই আর্থ-সামাজিক অবস্থার করুণ পরিণতি দেখা যায়। উদ্দীপকের 'ক' অঞ্চলের শাসন দ্বৈত শাসনের প্রতিচ্ছবি রয়েছে। দ্বৈত শাসন-এর ফলে দেওয়ানি ও দেশরক্ষার দায়িত্ব লাভ করে কোম্পানি অপরদিকে নবাব লাভ করে বিচার ও শাসনভার। ফলে বিদেশী বণিকগোষ্ঠির হাতে অঢেল ক্ষমতা চলে যায়, এতে করে তারা এই দেশীয় মানুষের উপর শুরু করে অত্যাচার। এতে আর্থ-সামাজিক অবস্থার করুণ পরিণতি হয়। প্রথমত, প্রশাসনিক জটিলতা বৃদ্ধি পায়। কোম্পানি রাজস্ব ব্যবস্থার দায়িত্ব নেওয়ায় তারা প্রশাসকের ভূমিকায় আসে। কিন্তু তারা এই দেশীয় রীতিনীতি সম্পর্কে না জানায় প্রশাসনে কার্যক্ষমতা কমে যায়। দ্বিতীয়ত, শাসনের নামে চলে অপশাসন। নবাবের নিজামত ও কোম্পানির কর্মচারীর নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রতি বছর কর বৃদ্ধি করে। কর বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদ ও অর্থনীতি অবক্ষয়ের মুখে পড়ে। তৃতীয়ত, দুর্নীতির ব্যাপকতা বৃদ্ধি পায়। আর্থ-সামাজিক সব ধরনের প্রতিষ্ঠানে দুর্নীতির ছাপ পরে। ঐতিহাসিক কেরী বলেন, দ্বৈত শাসন অরাজকতা ও দুর্নীতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। চতুর্থত, ছিয়াত্তরের মন্বন্তর দেখা যায়। ১৭৭০ সালে অর্থাৎ ১১৭৬ বঙ্গাব্দে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের ফলে বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশ মৃত্যুবরণ করে। দেশে চুরি, ডাকাতি, ছিনতাই এবং রাহাজানি বৃদ্ধি পায়। এতে করে জনজবিনে চরম অরাজকতা ও নিরাপত্তাহীনতা নেমে আসে। উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি যে, দ্বৈত শাসনের ফলে আর্থসামাজিক অবস্থার করুণ পরিণতি হয়।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত শাসনব্যবস্থার ফলেই আর্থসামাজিক অবস্থার করুণ পরি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর