"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী।” তুমি কি কথাটির সাথে একমত? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: "উক্ত যুদ্ধ অর্থাৎ পলাশীর যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী"-উক্তিটি যথার্থ। পলাশী যুদ্ধের ধারাবাহিকতায় ইংরেজরা বণিকের মানদণ্ড থেকে শাসকের রাজদণ্ডে অভিষিক্ত হয়। পলাশীর যুদ্ধের মধ্য দিয়েই বাংলার নবাবি আমলের অবসান ঘটে। এ যুদ্ধের ফলে রাষ্ট্রক্ষমতা বিভাজিত হয়ে দ্বৈতশাসনের উদ্ভব ঘটে। মীর জাফরকে মসনদে বসানো হলেও প্রকৃত ক্ষমতার অধিকারী ছিল ইংরেজরাই। পলাশী যুদ্ধের পর ইংরেজরা তাদের সামরিক শ্রেষ্ঠত্বের মাধ্যমে অনুগ্রহ প্রার্থী হতে অনুগ্রহ বিতরণকারী শক্তিতে পরিণত হয়। এ যুদ্ধের ফলে সমৃদ্ধ বাংলার একচেটিয়া বাণিজ্য ইংরেজদের হস্তগত হয়। ফলে বাংলার সম্পদ ব্যাপকহারে ইংল্যান্ডে পাচার হতে থাকে। ফরাসিরা এ সময় সমূলে উৎপাটিত হয়। এ সময় হতে নবাবের দরবারে ইংরেজ রেসিডেন্ট রাখা এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমনে ইংরেজ সেনাবাহিনীর সহায়তা নেওয়া বাধ্যতামূলক করার মাধ্যমে বাংলার রাজনীতিতে ইংরেজদের স্থায়ী হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হয়। এ যুদ্ধের মধ্য দিয়েই ভারতে মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা হয়। পরিশেষে বলা যায়, পলাশী যুদ্ধের মাধ্যমেই বাংলার স্বাধীন নবাবি আমলের অবসান ঘটে এবং ইংরেজ শাসনের ভিত্তি রচিত হয়। উপমহাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিসহ সবক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী।” তুমি কি কথাটির সাথে একমত? তো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর