শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নয়নের দাদার ঘটনার আলোকে উক্ত দুর্ভিক্ষের সময়কার ঘটনা বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে দুর্ভিক্ষ বলতে ছিয়াত্তরের মন্বন্তরকে বোঝানো হয়েছে। লর্ড ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈতশাসনের ফলছিলো এ দুর্ভিক্ষ। ১৭৭০ খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলা ১১৭৬ সনে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। এ দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। এ সময় কোম্পানির দ্বৈত শাসন ও অনাবৃষ্টির কারণে কৃষকরা ফসল ফলাতে পারেনি। তাই দেখা দেয় প্রচণ্ড দুর্ভিক্ষ। অনুমান করা হয়, দুর্ভিক্ষে বাংলার প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ মৃত্যুর কোলে পতিত হয়। অথচ এ বছরেও ক্লাইভ রাজস্ব আদায়ে কোনো ছাড় দেয়নি। ফলে চরম শোষণ নির্যাতনে বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে। উদ্দীপকে দেখা যায় ব্রিটিশ শাসনের শুরুতে রবার্ট ক্লাইভ দ্বৈতশাসন ব্যবস্থা চালু করে। তখন বাংলা ১১৭৬ সন। বাংলায় হয়েছিল এক ভয়াবহ দুর্ভিক্ষ। নয়নের দাদারা সাত ভাই-বোন ছিল। পর পর দুই বছর খরা হওয়ায় কৃষি উৎপাদন প্রায় বন্ধ ছিল। এ দুর্ভিক্ষ তাদের সাত ভাই-বোনের চারজন মারা যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের দুর্ভিক্ষের সাথে ইংরেজ কোম্পানি আমলে ১৭৭০ সালের (বাংলা ১১৭৬) মহাদুর্ভিক্ষের সময়কার মিল পাওয়া যায়।

HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল

উদ্দীপকে নয়নের দাদার ঘটনার আলোকে উক্ত দুর্ভিক্ষের সময়কার ঘটনা বর্ণন…

উদ্দীপক

নয়নের দাদা ব্রিটিশ রাজকর্মচারী ছিলেন। ব্রিটিশ শাসনের শুরুতে রবার্ট ক্লাইভ দ্বৈতশাসন ব্যবস্থা চালু করে। নয়ন তার মায়ের কাছে ব্রিটিশ শাসনের সময়কার অনেক ঘটনা শুনেছে। তখন বাংলা ১১৭৬ সন। বাংলায় হয়েছিল এক ভয়াবহ দুর্ভিক্ষ। নয়নের দাদারা সাত ভাই-বোন ছিল। পর পর দুই বছর খরা হওয়ায় কৃষি উৎপাদন প্রায় বন্ধ ছিল। এ দুর্ভিক্ষে তাদের সাত ভাই-বোনের চার জন মারা যায়। তৎকালীন বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড প্রায় ভেঙে পড়ে। ব্রিটিশদের নীতির কারণে বাংলায় প্রায় এক-তৃতীয় মানুষের অকাল মৃত্যু হয়।

উত্তর

১১৭৬ সালের দুর্ভিক্ষকে ছিয়াত্তরের মন্বন্তর বলা হয়।

উত্তর

লর্ড ক্লাইভ ১৭৬৫ খ্রিষ্টাব্দে দ্বৈত শাসনব্যবস্থা চালু করেন যার প্রধান কারণ ছিল কোম্পানিকে শক্তিশালী করে সম্রাট ও নবাবকে ক্ষমতাহীন করে তোলা। এতে দিওয়ানি ও দেশরক্ষার ব্যবস্থা থাকে কোম্পানির হাতে এবং বিচার ও শাসনভার থাকে নবাবের হাতে। এরই নাম দ্বৈত শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পনি পেল দায়িত্বহীন ক্ষমতা।

উত্তর

উদ্দীপকে দুর্ভিক্ষ বলতে ছিয়াত্তরের মন্বন্তরকে বোঝানো হয়েছে। লর্ড ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈতশাসনের ফলছিলো এ দুর্ভিক্ষ। ১৭৭০ খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলা ১১৭৬ সনে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। এ দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। এ সময় কোম্পানির দ্বৈত শাসন ও অনাবৃষ্টির কারণে কৃষকরা ফসল ফলাতে পারেনি। তাই দেখা দেয় প্রচণ্ড দুর্ভিক্ষ। অনুমান করা হয়, দুর্ভিক্ষে বাংলার প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ মৃত্যুর কোলে পতিত হয়। অথচ এ বছরেও ক্লাইভ রাজস্ব আদায়ে কোনো ছাড় দেয়নি। ফলে চরম শোষণ নির্যাতনে বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে। উদ্দীপকে দেখা যায় ব্রিটিশ শাসনের শুরুতে রবার্ট ক্লাইভ দ্বৈতশাসন ব্যবস্থা চালু করে। তখন বাংলা ১১৭৬ সন। বাংলায় হয়েছিল এক ভয়াবহ দুর্ভিক্ষ। নয়নের দাদারা সাত ভাই-বোন ছিল। পর পর দুই বছর খরা হওয়ায় কৃষি উৎপাদন প্রায় বন্ধ ছিল। এ দুর্ভিক্ষ তাদের সাত ভাই-বোনের চারজন মারা যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের দুর্ভিক্ষের সাথে ইংরেজ কোম্পানি আমলে ১৭৭০ সালের (বাংলা ১১৭৬) মহাদুর্ভিক্ষের সময়কার মিল পাওয়া যায়।

উত্তর

তৎকালীন বাংলার অর্থনীতি ভেঙে পড়ার ক্ষেত্রে উদ্দীপকের শাসনব্যবস্থা অর্থাৎ দ্বৈত শাসনব্যবস্থা অনেকাংশে দায়ী ছিল বলে আমি মনে করি। বাংলার জনজীবনে দ্বৈত শাসনব্যবস্থা বিপর্যয় বয়ে এনেছিল। লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈতশাসনের ফলে দেওয়ানি ও দেশরক্ষা কোম্পানির হাতে রেখে বিচার ও শাসনক্ষমতা নবাবের ওপর ন্যস্ত করা হয়। এটি ছিল অভিনব এক শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা। বস্তুত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার অর্থসম্পদ ও বিত্তবৈভবের দিকে অতিমাত্রায় আকৃষ্ট ছিল। তাই তারা দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা নিজেদের হাতে রেখেছিল। দ্বৈতশাসনের দায়িত্বহীনতার ফলে একদিকে বাংলার জনজীবনে অরাজকতা দেখা দেয় এবং অন্যদিকে অবাধ লুণ্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের ফলে গ্রাম্যজীবন ধ্বংস হয়ে যায়। তাছাড়া রাজস্বের হার বাড়ানো বা কমানোর ক্ষমতাও কোম্পানির হাতে ছিল। কিন্তু তারা রাজস্বের হার কখনো কমায়নি; বরং বাড়িয়েছে বহুবার। অধিকন্তু পর পর দুবছর ফসলহানিতেও কোম্পানি রাজস্ব আদায় বন্ধ রাখেনি। ফলে ১১৭৬ বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭০ খ্রিষ্টাব্দে গ্রীষ্মকালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় যা ইতিহাসে 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত। এ দুর্ভিক্ষ প্রকট রূপধারণ করলে টাকায় এক মণ হতে চালের মূল্য বাড়তে বাড়তে টাকায় তিন সেরে এসে দাঁড়াল। ফলে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ খাদ্যের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর যারা জীবিত ছিল তারাও রোগে-শোকে দীর্ঘদিন অতিবাহিত করে। জনজীবনের এরূপ বিপর্যয়ের পিছনে দ্বৈতশাসনের দেওয়ানি কোম্পানির হাতে থাকাটাই অনেকাংশে দায়ী বলে আমি বিশ্বাস করি।
HSCHistory 1st PaperChapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজা ফার্ডিনান্ড এর ষড়যন্ত্রের ফলে গ্রানাডার সুলতান আবুল হাসান সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর পুত্র আবু আব্দুল্লাহকে নামমাত্র সুলতান বানানো হয়। ফার্ডিনান্ড ও আবু আব্দুল্লাহর ষড়যন্ত্রের ফলে স্পেনে মুসলিম শাসনের চূড়ান্ত সমাপ্তি ঘটে।

Rajshahi · 2017

ক
কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?
খ
উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।
গ
উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রের সাথে জড়িত যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
ঘ
"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?

কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভিনদেশি বণিকরা যুদ্ধে জয়ী হয়ে ঔপনিবেশিক অঞ্চলে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে, তাতে অর্থসংশ্লিষ্ট বিষয় ও দেশরক্ষা ছাড়া তাদের অন্য কোনো দায়-দায়িত্ব ছিল না। এ অভিনব শাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য ছিল দেশীয় শাসকদের ক্ষমতাহীন করা। দায়িত্বহীনতার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এবং দেশময় অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়।

Dhaka · 2017

ক
কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?
খ
ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।

ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?

কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আলেকজান্ডার ৩২৭ খ্রি. পূর্বাব্দে ভারতে অভিযান চালান। এ অভিযান অনেক সহজ হয়ে যায় যখন তক্ষশিলার রাজা অন্তি আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজ ক্ষমতা রক্ষার আশায় অন্তি ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করেন।

Dhaka · 2017

ক
পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
খ
দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কাজের মিল খুঁজে পাও? ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রউপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?বাংলার জনজীবনে উক্ত ঘটনা যে বিপর্যয় বয়ে এনেছিল পঠিত বিষয়ের নিরিখে তোমার মতামত দাউদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারউদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কাজের মিল খুঁজেদ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।পলাশী কোন নদীর তীরে অবস্থিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।