পশ্চিমা দেশগুলোর মধ্যে কেন একটি দেশের একাধিপত্য উপমহাদেশে স্থায়ী হয়েছিল? বিশ্লেষণ করো।
উত্তর: ভারতবর্ষে অন্য ঔপনিবেশিক শক্তিগুলোর চেয়ে আধিপত্য বিস্তারকারী দেশটি অর্থাৎ ইংরেজরা ছিল অনেক বেশি সুসংগঠিত। ভারতীয় উপমহাদেশে ব্যবসা-বাণিজ্য করার উদ্দেশ্যে একের পর এক ইউরোপীয় জাতির আগমন ঘটে। যেমন- পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজ ইত্যাদি। কিন্তু কৌশল ও সামরিক শক্তিতে কেউ ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি। তারা একে একে ভারতবর্ষ ত্যাগে বাধ্য হয়েছিল। ইংরেজরা অত্যন্ত কৌশলী এবং সুসংগঠিত ছিল বলেই সবার ওপর আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিল। ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠার মূল সূত্র ছিল বাণিজ্য। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথের কাছ থেকে সনদ নিয়ে ভারত ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে (বর্তমান দক্ষিণ-পূর্ব এশিয়া) বাণিজ্য করতে আসে। ইংরেজ বণিকরা মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ভারতের পশ্চিম উপকূলীয় বন্দর সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি আদায় করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমে পূর্ব ভারতে হরিহরপুর, বালাসোর, পাটনা এবং কাশিমবাজারে বাণিজ্য কুঠি স্থাপন করে। তারা একসময় পশ্চিমবাংলার কলকাতা, সুতানটি এবং গোবিন্দপুর গ্রামের জমিদারি লাভ করে যেখানে পরে মহানগর কলকাতা গড়ে ওঠে। ইংরেজরা প্রথমে বাণিজ্যকে কেন্দ্র করে ভারতে এলেও এক পর্যায়ে উচ্চাভিলাষী হয়ে রাজনৈতিক ক্ষমতা অর্জনে সচেষ্ট হয়। স্থানীয় শাসকদের অন্তর্কোন্দল ও সামরিক দুর্বলতার সুযোগ নিয়ে তারা নিজেদের শক্তি বৃদ্ধি করে এবং এক সময় ভারতে দখলদারিত্ব প্রতিষ্ঠা করে। পরিশেষে বলা যায়, ঔপনিবেশিক ইংরেজরা যেমন ছিল সুকৌশলী তেমনি ছিল সুসংগঠিত। আর এর বলেই তারা অন্য প্রতিদ্বন্দ্বীদের হটিয়ে ভারতে প্রাধান্য প্রতিষ্ঠা করতে পেরেছিল।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
পশ্চিমা দেশগুলোর মধ্যে কেন একটি দেশের একাধিপত্য উপমহাদেশে স্থায়ী হয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর